2 Chronicles 36:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরই বিরুদ্ধে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার এসে ব্যাবিলনে নিয়ে যাবার জন্য তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তাঁকে আক্রমণ করলেন এবং ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে তাঁকে ব্যাবিলনে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারই বিরুদ্ধে বাবিল-রাজ নবূখদ্নিৎসর আসিয়া বাবিলে লইয়া যাইবার জন্য তাঁহাকে পিত্তল-শৃঙ্খলে বদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারই বিরুদ্ধে বাবিল-রাজ নবূখদ্নিৎসর আসিয়া বাবিলে লইয়া যাইবার জন্য তাঁহাকে পিত্তল-শৃঙ্খলে বদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবুখদ্নিৎসর তাঁকে আক্রমণ করে বাবিলে নিয়ে যাবার জন্য তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার তাঁকে আক্রমণ করে ব্যাবিলনে নিয়ে যাবার জন্য তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহুদীয়ার রাজ্য আক্রমণ করেন এবং যিহোয়াকিমকে শৃঙ্খলিত করে ব্যাবিলনে নিয়ে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলরাজ নবূখদনিৎসর যিহূদা আক্রমণ করে যিহোয়াকীমকে পেতলের শিকল দিয়ে বেঁধে বন্দী করে বাবিলে নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা নবুখদ্নিৎসর তাঁকে আক্রমণ করে বাবিলে নিয়ে যাবার জন্য তাঁকে পিতলের শিকল দিয়ে বাঁধলেন।