2 Chronicles 36:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বখতে-নাসার মাবুদের গৃহের পাত্রগুলোও ব্যাবিলনে নিয়ে গিয়ে ব্যাবিলনে তাঁর মন্দিরে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দির থেকে নেবুখাদনেজার জিনিসপত্রও ব্যাবিলনে নিয়ে গেলেন ও সেগুলি সেখানে তাঁর মন্দিরে রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নবূখদ্‌-নিৎসর সদাপ্রভুর গৃহের পাত্রগুলিও বাবিলে লইয়া গিয়া বাবিলস্থ আপন মন্দিরে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর গৃহের পাত্রগুলিও বাবিলে লইয়া গিয়া বাবিলস্থ আপন মন্দিরে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবুখদ্‌নিৎসর সদাপ্রভুর ঘর থেকে জিনিসপত্রও বাবিলে নিয়ে গিয়ে তাঁর মন্দিরে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বখতে-নাসার মাবুদের ঘর থেকে জিনিসপত্রও ব্যাবিলনে নিয়ে গিয়ে তাঁর মন্দিরে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার মন্দিরের কিছু তৈজসপত্র নিয়ে যান এবং ব্যাবিলনে নিজের রাজপ্রাসাদে রাখেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফিরে যাবার সময় নবূখদনিৎ‌সর প্রভুর মন্দির থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে বাবিলে তাঁর রাজপ্রাসাদে রেখে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবুখদ্‌নিৎসর সদাপ্রভুর ঘর থেকে কিছু জিনিসপত্রও বাবিলে নিয়ে গিয়ে এবং সেগুলি তাঁর প্রাসাদে রাখলেন।