2 Chronicles 36:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াখীন আট বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে তিন মাস দশ দিন রাজত্ব করেন; মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াখীন আঠারো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি তিন মাস দশদিন রাজত্ব করলেন। সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াখীন আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাস দশ দিন রাজত্ব করেন; সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াখীন আঠারো বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাস দশ দিন রাজত্ব করেন; সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াখীন আঠারো বছর বয়সে রাজা হয়েছিলেন এবং তিন মাস দশ দিন যিরূশালেমে রাজত্ব করেছিলেন। সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াখীন আঠারো বছর বয়সে বাদশাহ্‌ হয়েছিলেন এবং তিন মাস দশ দিন জেরুজালেমে রাজত্ব করেছিলেন। মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াখিন আঠেরো বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং জেরুশালেমের তিন মাস দশ দিন রাজত্ব করেন। তিনিও প্রভু পরমেশ্বরের বিরুদ্ধাচরণ করে পাপ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াখীন 18 বছর বয়সে যিহূদার রাজা হয়ে মাত্র তিন মাস দশ দিন জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তিনিও প্রভুর বিরুদ্ধে পাপাচরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াখীন আট বছর বয়সী ছিলেন যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি তিন মাস দশ দিন যিরূশালেমে রাজত্ব করেছিলেন। সদাপ্রভুর চোখে যা কিছু খারাপ তিনি তাই করতেন।