2 Chronicles 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ব্রোঞ্জের একটি কোরবানগাহ্ তৈরি করলেন, তার লম্বা বিশ হাত চওড়া বিশ হাত ও উচ্চতা দশ হস্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রায় 9 মিটার করে লম্বা ও চওড়া ও প্রায় 4.6 মিটার উঁচু ব্রোঞ্জের একটি বেদি তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি পিত্তলময় এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, প্রস্থ বিংশতি হস্ত ও উচ্চতা দশ হস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি পিত্তলময় এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন, তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, প্রস্থ বিংশতি হস্ত ও উচ্চতা দশ হস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন বিশ হাত লম্বা, বিশ হাত চওড়া ও দশ হাত উঁচু একটা ব্রোঞ্জের বেদী তৈরী করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান বিশ হাত লম্বা, বিশ হাত চওড়া ও দশ হাত উঁচু একটা ব্রোঞ্জের কোরবানগাহ্ তৈরী করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন কুড়ি হাত লম্বা, কুড়ি হাত চওড়া ও দশ হাত উঁচু একটি বেদী তৈরী করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন পিতল দিয়ে মন্দিরের বর্গাকৃতি বেদীটি বানিয়েছিলেন| দৈর্ঘ্য ও প্রস্থে এটি ছিল 20 হাত এবং উচ্চতায় 10 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি পিতলের এক যজ্ঞবেদি তৈরী করলেন, তার দৈর্ঘ্য কুড়ি হাত, প্রস্থ কুড়ি হাত ও উচ্চতা দশ হাত৷