2 Chronicles 4:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হূরম পাত্র, হাতা ও সমস্ত বাটি তৈরি করলো। এভাবে হূরম বাদশাহ্ সোলায়মানের জন্য আল্লাহ্র গৃহের যে কাজে প্রবৃত্ত হয়েছিল তা সমাপ্ত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া হূরমও আরও কয়েকটি পাত্র, বেলচা ও জল ছিটানোর বাটিও তৈরি করল। অতএব ঈশ্বরের মন্দিরে রাজা শলোমনের জন্য হূরম যা যা করার দায়িত্ব নিয়েছিল, সেগুলি সে সম্পূর্ণ করল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হূরম স্থালী, হাতা ও বাটি সকল নির্ম্মাণ করিল। এইরূপে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কর্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, তাহা সমাপ্ত করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হূরম স্থালী, হাতা ও বাটি সকল নির্মাণ করিল। এইরূপে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কর্মে প্রবৃত্ত হইয়াছিল, তাহা সমাপ্ত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া হীরাম সব পাত্র, হাতা ও বাটি তৈরী করলেন। এইভাবে তিনি ঈশ্বরের ঘরের যে যে কাজ রাজা শলোমনের জন্য হাতে নিয়েছিলেন তা শেষ করলেন। সেগুলো হল:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া হীরাম সব পাত্র, হাতা ও পেয়ালা তৈরী করলেন। এইভাবে তিনি আল্লাহ্র ঘরের যে যে কাজ বাদশাহ্ সোলায়মানের জন্য হাতে নিয়েছিলেন তা শেষ করলেন। সেগুলো হল:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হীরাম আরও অনেক পাত্র, বেলচা, গামলা তৈরী করলেন। রাজা শলোমনের নির্দেশে ঈশ্বরের মন্দিরের জন্য তিনি যে সমস্ত কাজ শেষ করলেন এখানে তার তালিকা দেওয়া হলঃ দুটি স্তম্ভ। স্তম্ভের উপরে গোলাকার দুটি চূড়া। প্রত্যেক চূড়ার উপরে নকশা করা জাল ও শিকল। চূড়ার অলঙ্করণের জন্য চারিধারে দুই সারিতে ডালিম। প্রত্যেক সারিতে একশো করে মোট চারশো ডালিম। দশটি গাড়ি দশটি গামলা জলাধার জলাধার রাখার জন্য বারোটি ব্রোঞ্জের ষাঁড়। পাত্র, হাতা ও গামলা। রাজা শলোমনের নির্দেশে প্রভু পরমেশ্বরের মন্দিরের জন্য উল্লিখিত আসবাবপত্রগুলি সবই পালিশ করা ব্রোঞ্জে তৈরী করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূরম পাত্র, বেলচা এবং গামলাসমূহ বানিয়েছিলেন| এইভাবে শলোমনের জন্য যে সমস্ত কাজ হাতে নিয়েছিলেন সে সমস্ত কাজ তিনি শেষ করেন| বাটির আকারের গম্বুজসহ স্তম্ভ দুটি, স্তম্ভের ওপর বাটি আকারের গম্বুজগুলিকে সাজাবার জন্য দুটি জাফরি; 400টি ছোট ছোট ডালিম; প্রত্যেকটি জাফরিতে এই ছোট ছোট ডালিমগুলি দুটি সারিতে সাজানো ছিল; ষাঁড়গুলির পিঠে পিতলের বড় চৌবাচ্চাটি; সমস্ত পাত্রগুলি, বেলচাসমূহ, কাঁটাগুলি এবং এগুলোর সঙ্গে সম্পর্কিত অন্যান্য যন্ত্রপাতি| রাজা শলোমনের জন্য হূরম আবি এই সবই তৈরী করেছিলেন| প্রভুর মন্দিরে ব্যবহার যোগ্য পালিশ করা পিতল দিয়ে তৈরী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হূরম পাত্র, হাতা ও বাটি সমস্ত কিছু তৈরী করল৷ এই ভাবে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কাজ করছিল, তা শেষ করল;