2 Chronicles 4:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং পাত্র, হাতা ও তিন কাঁটাযুক্ত শূল এবং অন্য সমস্ত পাত্র হূরম-আবি বাদশাহ্ সোলায়মানের জন্য মাবুদের গৃহের জন্য উজ্জ্বল ব্রোঞ্জ দিয়ে তৈরি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকটি হাঁড়ি, বেলচা, মাংস তোলার কাঁটাচামচ ও আনুষঙ্গিক বাকি সব জিনিসপত্র। সদাপ্রভুর মন্দিরের জন্য রাজা শলোমনের হয়ে হূরম-আবি যেসব সামগ্রী তৈরি করল, সেসবই তৈরি হল পালিশ করা ব্রোঞ্জ দিয়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং স্থালী, হাতা ও ত্রিকন্টক শূল এবং অন্য সমস্ত পাত্র হূরম-আবি শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্য তেজস্বী পিত্তলে নির্ম্মাণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং স্থালী, হাতা ও ত্রিকণ্টক শূল এবং অন্য সমস্ত পাত্র হূরম-আবি শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্য তেজস্বী পিত্তলে নির্মাণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাত্র, হাতা ও মাংস তুলবার কাঁটা। সদাপ্রভুর ঘরের জন্য হীরাম যে সব জিনিস রাজা শলোমনের নির্দেশে তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে ব্রোঞ্জের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাত্র, হাতা ও গোশ্ত তুলবার কাঁটা। মাবুদের ঘরের জন্য হীরাম যে সব জিনিস বাদশাহ্ সোলায়মানের নির্দেশে তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে ব্রোঞ্জের।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পাত্র, হাতা ও তিনটি কাঁটা যুক্ত চামচ এবং অন্য সমস্ত পাত্র হূরম-আবি শলোমন রাজার সদাপ্রভুর গৃহের জন্য পালিশ করা পিতলে তৈরী করল৷