2 Chronicles 4:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ জর্ডানের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কাদা মাটিতে তা ঢালাই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জর্ডন-সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক স্থানে মাটির ছাঁচে করে রাজা সেগুলি ঢালাই করিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা যর্দ্দনের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কর্দ্দমভূমিতে তাহা ঢালাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা যর্দনের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কর্দমভূমিতে তাহা ঢালাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা সেগুলো যর্দনের সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক জায়গায় মাটির ছাঁচে ফেলে তৈরী করিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ সেগুলো জর্ডানের সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক জায়গায় মাটির ছাঁচে ফেলে তৈরী করিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুক্কোত ও সেরেদাহ্ -এর মাঝখানে জর্ডনের উপত্যকায় ঢালাই কারখানায় রাজা শলোমন এইগুলি তৈরী করিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা প্রথমে এই জিনিষগুলিকে মাটির ছাঁচে ফেলেছিলেন| মাটির ছাঁচ তৈরী হত যর্দন উপত্যকায় সুক্কোৎ ও সরেদার মধ্যবর্তী অঞ্চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যর্দ্দনের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মাঝের কাদা মাটিতে সেটা ঢালালেন৷