2 Chronicles 4:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান এই যেসব পাত্র নির্মাণ করলেন, তা প্রচুর, কেননা ব্রোঞ্জের পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন এই যেসব জিনিসপত্র তৈরি করলেন, সেগুলি পরিমাণে এত বেশি হল যে ব্রোঞ্জের ওজন হিসেব করে রাখা যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন এই যে সকল পাত্র নির্ম্মাণ করিলেন, তাহা প্রচুর, কেননা পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন এই যে সকল পাত্র নির্মাণ করিলেন, তাহা প্রচুর, কেননা পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব জিনিস শলোমন এত বেশী পরিমাণে তৈরী করিয়েছিলেন যে, ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব জিনিস সোলায়মান এত বেশী পরিমাণে তৈরী করিয়েছিলেন যে, ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংখ্যায় অনেক হওয়ার জন কেউ আর এগুলিকে ওজন করার প্রয়োজন মনে করে নি। সুতরাং এগুলির জন্য কত পরিমাণ ব্রোঞ্জ লেগেছিল, তা আর নির্ধারণ করা যায় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমনের তৈরী পিতলের জিনিষগুলো এত বেশি ছিল যে কতখানি পিতল ব্যবহার করা হয়েছিল কেউ তার পরিমাপ করবার চেষ্টা করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন এই যে সকল পাত্র তৈরী করলেন, তা অনেক, কারণ পিতলের পরিমাণ নির্ণয় করা গেল না৷