2 Chronicles 4:22 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কর্তরী, বাটি, চামচ ও অঙ্গারপাত্র খাঁটি সোনা দিয়ে এবং গৃহের দরজা, মহা-পবিত্র স্থানের ভিতরের দরজা ও গৃহের অর্থাৎ বায়তুল-মোকাদ্দসের সমস্ত দরজা সোনা দিয়ে তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খাঁটি সোনা দিয়ে তৈরি পলতে ছাঁটার যন্ত্র, জল ছিটানোর জন্য ব্যবহারযোগ্য বাটি, তথা থালা ও ধূপদানিগুলি; এবং মন্দিরের সোনার দরজাগুলি: মহাপবিত্র স্থানের দিকে থাকা ভিতরদিকের দরজাগুলি ও প্রধান বড়ো ঘরের দরজাগুলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কর্ত্তরী, বাটি, চমস ও অঙ্গারপাত্র নির্ম্মল স্বর্ণে, এবং গৃহের দ্বার, মহাপবিত্র স্থানের ভিতরের কবাট ও গৃহের অর্থাৎ মন্দিরের কবাট সকল স্বর্ণে নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কর্তরী, বাটি, চামচ ও অঙ্গারপাত্র নির্মল স্বর্ণে, এবং গৃহের দ্বার, মহাপবিত্র স্থানের ভিতরের কবাট ও গৃহের অর্থাৎ মন্দিরের কবাট সকল স্বর্ণে নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শল্তে পরিষ্কার করবার খাঁটি সোনার চিম্টা, খাঁটি সোনার বাটি, হাতা ও আগুন রাখবার পাত্র; আর ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং উপাসনা-ঘরের প্রধান কামরার দরজার জন্য সোনার কব্জা। এই দরজাগুলো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শল্তে পরিষ্কার করবার খাঁটি সোনার চিম্টা, খাঁটি সোনার পেয়ালা, হাতা ও আগুন রাখবার পাত্র; আর ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং বায়তুল-মোকাদ্দসের প্রধান কামরার দরজার জন্য সোনার কব্জা। এই দরজাগুলো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাতির শলতে কাটার কাঁচি, বাটি, চামচ ও ছাইদান। মন্দিরের মহাপবিত্র স্থানের দরজা ও মন্দিরের দরজা সোনার পাতে মুড়ে দেওয়া হয়েছিল। উল্লিখিত আসবাবপত্র ও সরঞ্জামগুলি সবই সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সোনা বিশুদ্ধ; আর কাঁচি, বাটি, চামচ ও ধুনুচি খাঁটি সোনায় এবং গৃহের দরজা, মহাপবিত্র জায়গায় ভিতরের দরজা ও গৃহের অর্থাৎ মন্দিরের দরজাগুলি সোনা দিয়ে তৈরী করলেন৷