2 Chronicles 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার চারদিকে তার নিচে সমুদ্রপাত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল, প্রতি হাত পরিমাণ জায়গার মধ্যে দশ দশটি আকৃতি ছিল; পাত্র ঢালবার সময়ে সেই গরুর আকৃতির দুই শ্রেণী ছাঁচে ঢালা গিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘেরের নিচের দিক ঘিরে প্রায় 45 সেন্টিমিটার এক হাতের দশ ভাগের এক ভাগ মাপের কয়েকটি বলদের আকৃতি ঢালাই করে দেওয়া হল। সমুদ্রপাত্রের সাথেই বলদগুলি একটি করে দুই দুই সারিতে ঢালাই করে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার চারিদিকে তাহার নীচে সমুদ্রপাত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ দশ আকৃতি ছিল; পাত্র ঢালিবার সময়ে সেই গবাকৃতির দুই শ্রেণী ছাঁচে ঢালা গিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার চারিদিকে তাহার নিচে সমুদ্রপাত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ দশ আকৃতি ছিল; পাত্র ঢালিবার সময়ে সেই গবাকৃতির দুই শ্রেণী ছাঁচে ঢালা গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাত্রটার বাইরের দিকের কিনারার নীচে প্রতি হাত জায়গায় দশটা করে দুই সারি গরুর আকার ছিল। যে ছাঁচের মধ্যে পাত্রটা তৈরী করা হয়েছিল সেই ছাঁচের মধ্যেই গরুগুলোর আকার ছিল বলে সবটা মিলে একটা জিনিসই হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাত্রটার বাইরের দিকের কিনারার নীচে প্রতি হাত জায়গায় দশটা করে দুই সারি গরুর আকার ছিল। যে ছাঁচের মধ্যে পাত্রটা তৈরী করা হয়েছিল সেই ছাঁচের মধ্যেই গরুগুলোর আকার ছিল বলে সবটা মিলে একটা জিনিসই হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলাধারের পরিধি ঘিরে দুই সারিতে (এক সারির উপর অপর সারি) সুন্দর কারুকার্য দিয়ে নকশা করা হল। এই নকশাগুলি ছিল ষাঁড়ের আকৃতির। জলাধারটি ঢালাই করার সময় এই ষাঁড়ের আকৃতির নকশাগুলিও একই সঙ্গে ঢালাই করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতলের তৈরী জলাধারটির নীচে সমস্ত বৃত্তটিকে ঘিরে দুটো সারিতে 10 হাত ষাঁড়ের প্রতিকৃতি রাখা ছিল| ষাঁড়গুলি এবং চৌবাচ্চাটি ছিল একটি খণ্ডে ঢালাই করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চৌবাচ্চার নীচের চারপাশ ঘিরে বলদের আকৃতি ছিল, প্রত্যেক আকৃতির পরিমাণ দশ হাত করে ছিল; যে ছাঁচের মধ্যে পাত্রটা তৈরী করা হয়েছিল সেই ছাঁচের মধ্যেই গরুগুলোর আকার ছিল বলে সবটা মিলে একটা জিনিসই হল৷