2 Chronicles 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ পাত্র চার আঙ্গুল পুরু ও তার কানা পাত্রের কানার মত, শোষণ ফুলের আকার ছিল, তাতে তিন হাজার বাৎ পানি ধরতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্রপাত্রটি প্রায় 75 সেন্টিমিটার পুরু ছিল, ও সেটির পরিধি ছিল একটি পেয়ালার পরিধির মতো, বা একটি লিলিফুলের মতো। সেটিতে 3,000 বাত জল রাখা যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু ও তাহার কাণা পানপাত্রের কাণার সদৃশ, শোষণ পুষ্পাকার ছিল, তাহাতে তিন সহস্র বাৎ ধরিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু ও তাহার কাণা, পানপাত্রের কাণার সদৃশ, শোষণ পুষ্পাকার ছিল, তাহাতে তিন সহস্র বাৎ জল ধরিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাত্রটা ছিল চার আংগুল পুরু। তার মুখটা একটা বাটির মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত বাইরের দিকে উল্টানো ছিল। তাতে ছেষট্টি হাজার লিটার জল ধরত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাত্রটা ছিল চার আংগুল পুরু। তার মুখটা একটা পেয়ালার মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত বাইরের দিকে উল্টানো ছিল। তাতে ছেষট্টি হাজার লিটার পানি ধরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলাধারটি ছিল এক বিঘৎ পুরু। তাঁর কানার ভিতর দিকটা বাটির মত আর বাইরের দিকটা ছিল লিলি ফুলের পাঁপড়ির মত। জলাধারটিতে প্রায় তিন হাজার বাথ জল ধরত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জলাধারের পরিধি দেওয়াল ছিল 3 ইঞ্চি পুরু এবং জলাধারের কানাটা ফুলকাটা পেয়ালার মতো করা ছিল| এটি প্রায় 17,500 গ্যালন জল ধারণ করতে পারত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেটা চার আঙ্গুল মোটা ও তার কাণা পানপাত্রের কাণার মতো, লিলি ফুলের মতো আকার ছিল, তাতে তিন হাজার বাত ধরত৷