2 Chronicles 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি দশটি ধোবার পাত্র তৈরি করলেন এবং ধোবার জন্য তার পাঁচটা ডানে ও পাঁচটা বামে স্থাপন করলেন; তার মধ্যে তারা পোড়ানো-কোরবানীর সামগ্রী ধুয়ে নিত, কিন্তু সমুদ্রপাত্র ইমামদের হাত-পা ধোবার জন্য ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি ধোয়াধুয়ি করার জন্য দশটি গামলা তৈরি করলেন এবং পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে রেখে দিলেন। হোমবলির জন্য ব্যবহারযোগ্য জিনিসপত্র সেগুলির মধ্যে রেখে ধোয়া হত, কিন্তু সমুদ্রপাত্রটি যাজকই ধোয়াধুয়ি করার জন্য ব্যবহার করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনটী প্রক্ষালনপাত্র নির্ম্মাণ করিলেন, এবং প্রক্ষালনার্থে তাহার পাঁচটা দক্ষিণে ও পাঁচটা বামে স্থাপন করিলেন; তাহার মধ্যে তাহারা হোমবলিদানের সামগ্রী প্রক্ষালন করিত, কিন্তু সমুদ্রপাত্র যাজকদের প্রক্ষালনার্থে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি দশটি প্রক্ষালনপাত্র নির্মাণ করিলেন, এবং প্রক্ষালনার্থে তাহার পাঁচটি দক্ষিণে ও পাঁচটি বামে স্থাপন করিলেন; তাহার মধ্যে তাহারা হোম বলিদানের সামগ্রী প্রক্ষালন করিত, কিন্তু সমুদ্রপাত্র যাজকদের প্রক্ষালনার্থে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দশটা গামলা তৈরী করালেন এবং পাঁচটা রাখলেন দক্ষিণ দিকে আর পাঁচটা রাখলেন উত্তর দিকে। সেগুলোর মধ্যে পোড়ানো-উৎসর্গের জিনিস ধোওয়া হত, কিন্তু পুরোহিতেরা নিজেদের হাত-পা ধোওয়ার কাজে ব্যবহার করতেন বিরাট পাত্রটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দশটা গামলা তৈরী করালেন এবং পাঁচটা রাখলেন দক্ষিণ দিকে আর পাঁচটা রাখলেন উত্তর দিকে। সেগুলোর মধ্যে পোড়ানো-কোরবানীর জিনিস ধোয়া হত, কিন্তু ইমামেরা নিজেদের হাত-পা ধোয়ার কাজে ব্যবহার করতেন বিরাট পাত্রটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসাথে দশটা ব্রোঞ্জের গামলা তৈরী করা হল। হোমবলির পশুমাংস ধুয়ে পরিষ্কার করার কাজে ব্যবহারের জন্য মন্দিরের দক্ষিণ দিকে পাঁচটি ও উত্তর দিকে পাঁচটি গামলা রাখা হল। বড় জলাধারটি রাখা হয়েছিল পুরোহিতদের প্রক্ষালন কার্যের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতলের জলাধারের বাঁ পাশে ও ডান পাশে পাঁচটি করে মোট দশটি গামলা তৈরী করেছিলেন| সেখানে হোমবলি নিবেদনের জিনিসপত্র ধোয়া হতো| আর বড় জলাধারের জল যাজকরা উৎসর্গের আগে ধোয়াধুয়ির কাজে ব্যবহার করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি দশটি গামলা তৈরী করলেন এবং ধোবার জন্য পাঁচটা ডানে ও পাঁচটা বামে স্থাপন করলেন; তার মধ্যে তারা হোম বলিদানের জিনিসপত্র ধোয়াধুয়ি করত, কিন্তু চৌবাচ্চাটি যাজকদের নিজেদের ধোবার জন্য ছিল৷