2 Chronicles 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বিধি মতে সোনার দশটি প্রদীপ-আসন তৈরি করে বায়তুল মোকাদ্দসে স্থাপন করলেন, তার পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমনভাবে তৈরি করতে বলা হল, ঠিক সেভাবেই তিনি সোনার দশটি বাতিদান তৈরি করলেন এবং সেগুলি মন্দিরে রেখে দিলেন—পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি বিধিমতে স্বর্ণময় দশটী দীপাধার নির্ম্মাণ করিয়া মন্দিরে স্থাপন করিলেন, তাহার পাঁচটী দক্ষিণে ও পাঁচটী বামে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি বিধিমতে স্বর্ণময় দশটি দীপাধার নির্মাণ করিয়া মন্দিরে স্থাপন করিলেন, তাহার পাঁচটি দক্ষিণে ও পাঁচটি বামে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেমন বলা হয়েছিল সেই মতই তিনি দশটা সোনার বাতিদান তৈরী করিয়ে উপাসনা-ঘরের মধ্যে দক্ষিণে পাঁচটা আর উত্তরে পাঁচটা রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেমন বলা হয়েছিল সেই মতই তিনি দশটা সোনার বাতিদান তৈরী করিয়ে বায়তুল-মোকাদ্দসের মধ্যে দক্ষিণে পাঁচটা আর উত্তরে পাঁচটা রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচলিত নকশা অনুযায়ী দশটি সোনার পিলসুজ ও দশটি সোনার টেবিল তৈরী করা হল। মহাপবিত্র স্থানের দুদিকে পাঁচটি টেবিল ও পাঁচটি পিলসুজ সাজিয়ে রাখা হল। আরও একশো খানা সোনার গামলা তৈরী করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের পরিকল্পনা অনুযায়ী, শলোমন 10 টা বাতিদান বানালেন এবং তার মধ্যে পাঁচটিকে মন্দিরের উত্তরদিকে এবং পাঁচটিকে দক্ষিণ দিকে সাজিয়ে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি বিধি মতে সোনার দশটি বাতি দান তৈরী করে মন্দিরে স্থাপন করলেন, তার পাঁচটি ডান দিকে ও পাঁচটি বামে রাখলেন৷