2 Chronicles 4:8 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি দশখানি টেবিলও তৈরি করলেন, তাঁর পাঁচখানি ডানে ও পাঁচখানি বামে বায়তুল-মোকাদ্দসের মধ্যে রাখলেন। আর তিনি এক শত সোনার বাটিও তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দশটি টেবিল তৈরি করলেন এবং সেগুলি মন্দিরে রেখে দিলেন—পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে। এছাড়াও তিনি জল ছিটানোর কাজে ব্যবহারযোগ্য একশোটি সোনার বাটিও তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি দশখানি মেজও নির্ম্মাণ করিলেন, তাহার পাঁচখানি দক্ষিণে ও পাঁচখানি বামে মন্দিরের মধ্যে রাখিলেন। আর তিনি এক শত স্বর্ণময় বাটিও নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি দশখানি মেজও নির্মাণ করিলেন, তাঁহার পাঁচখানি দক্ষিণে ও পাঁচখানি বামে মন্দিরের মধ্যে রাখিলেন। আর তিনি একশত স্বর্ণময় বাটিও নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনি দশটা টেবিল তৈরী করিয়ে উপাসনা-ঘরের মধ্যে দক্ষিণে পাঁচটা আর উত্তরে পাঁচটা রাখলেন। তিনি একশোটা সোনার বাটিও তৈরী করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনি দশটা টেবিল তৈরী করিয়ে বায়তুল-মোকাদ্দসের মধ্যে দক্ষিণে পাঁচটা আর উত্তরে পাঁচটা রাখলেন। তিনি একশোটা সোনার পেয়ালাও তৈরী করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই ভাবে তিনি 10 টি টেবিলও বানিয়ে মন্দিরের মধ্যে রাখেন| মন্দিরের জন্য 100 টি বেসিন বা হাত ধোওযার জায়গা সোনা দিয়ে বানানো হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি দশখানি টেবিলও তৈরী করলেন, তার পাঁচটি ডান দিকে ও পাঁচটি বামে মন্দিরের মধ্যে রাখলেন৷ আর তিনি একশোটি সোনার বাটিও তৈরী করলেন৷