2 Chronicles 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ইমামদের প্রাঙ্গণ, বড় প্রাঙ্গণ ও প্রাঙ্গণের সমস্ত দরজা নির্মাণ করলেন ও তার কবাটগুলো ব্রোঞ্জ দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যাজকদের জন্য একটি উঠোন, এবং বিশাল আর একটি উঠোন ও সেখানকার কয়েকটি দরজা তৈরি করলেন, ও দরজাগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যাজকদের প্রাঙ্গণ, বৃহৎ প্রাঙ্গণ ও প্রাঙ্গণের দ্বার সকল নির্ম্মাণ করিলেন, ও তাহার কবাটগুলি পিত্তলে মুড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যাজকদের প্রাঙ্গণ, বৃহৎ প্রাঙ্গণ ও প্রাঙ্গণের দ্বার সকল নির্মাণ করিলেন, ও তাহার কবাটগুলি পিত্তলে মুড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পুরোহিতদের জন্য একটা উঠান প্রস্তুত করালেন; তারপর আর একটা বড় উঠান প্রস্তুত করিয়ে তার জন্য দরজা তৈরী করালেন এবং দরজাগুলো ব্রোঞ্জ দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইমামদের জন্য একটা উঠান প্রস্তুত করালেন; তারপর আর একটা বড় উঠান প্রস্তুত করিয়ে তার জন্য দরজা তৈরী করালেন এবং দরজাগুলো ব্রোঞ্জ দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতদের জন্য তৈরী করা হল ভিতরের ও বাইরের প্রাঙ্গণ। এই প্রাঙ্গণগুলিতে যাবার প্রবেশদ্বারের দরজাগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও, শলোমন যাজকদের জন্য উঠোন, একটি বিরাট প্রাঙ্গণ এবং উঠোনের দরজাসমূহও বানিয়েছিলেন| এই দরজাগুলো পিতল দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যাজকদের উঠান, বড় উঠান ও উঠানের দরজাগুলি তৈরী করলেন ও তার দরজাগুলি পিতলে মুড়ে দিলেন৷