2 Chronicles 5:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক ইমামেরা পবিত্র স্থান থেকে বের হল, সেখানে উপস্থিত ইমামেরা সকলেই নিজেদের পবিত্র করেছিল, তাদেরকে নিজ নিজ পালা রক্ষা করতে হল না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা পরে পবিত্রস্থান ছেড়ে চলে গেলেন। সেখানে উপস্থিত যাজকেরা সবাই তাদের বিভাগের কথা না ভেবেই নিজেদের উৎসর্গ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক যাজকগণ পবিত্র স্থান হইতে বাহির হইল, তথায় উপস্থিত যাজকেরা সকলেই আপনাদিগকে পবিত্র করিয়াছিল, তাহাদিগকে আপন আপন পালা রক্ষা করিতে হইল না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক যাজকগণ পবিত্র স্থান হইতে বাহির হইল, তথায় উপস্থিত যাজকেরা সকলেই আপনাদিগকে পবিত্র করিয়াছিল, তাহাদিগকে আপন আপন পালা রক্ষা করিতে হইল না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সব পুরোহিতেরা পবিত্র স্থান থেকে বাইরে আসলেন। সেই পুরোহিতেরা যে কোন দলেরই হন না কেন, সবাই নিজেদের শুচি করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সব ইমামেরা পবিত্র স্থান থেকে বাইরে আসলেন। সেই ইমামেরা যে কোন দলেরই হন না কেন, সবাই নিজেদের পাক-সাফ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে উপস্থিত সমস্ত পুরোহিত গোষ্ঠী বা কুল অনুযায়ী মন্দিরে নিজেদের পালা না থাকলেও নিজেদের শুচিশুদ্ধ করলেন। সমস্ত লেবীয় গায়কেরা–আসফ, হেমন ও যেদুথূন এবং তাঁদের গোষ্ঠীর সকলে সূক্ষ্ম কাপড়ে তৈরী পোষাক পরলেন। লেবীয়রা করতাল ও বীণা হাতে বেদীর পূর্বদিকে দাঁড়ালেন, তাঁদের সঙ্গে একশো কুড়ি জন পুরোহিত তূরী বাজাতে লাগলেন। তূরী, করতাল, বীণা ইত্যাদি বাদ্যযন্ত্র সহযোগে গায়কেরা একতানে প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন করতে লাগলেনঃ “প্রভু পরমেশ্বরের মহিমা হোক! তিনি মঙ্গলময়, অসীম তাঁর প্রেম,অনন্ত তাঁর করুণা!’’ পুরোহিতেরা মন্দির থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ মন্দির মেঘে ঢেকে গেল এবং প্রভু পরমেশ্বরের মহাজ্যোতিতে মন্দির পরিপূর্ণ হল। সেই জ্যোতির প্রভায় পুরোহিতেরা সেখানে ফিরে গিয়ে আর কোন ক্রিয়াকর্ম করতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপস্থিত সমস্ত যাজকরা ঈশ্বর নির্দেশিত বিধি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে নিজেদের পবিত্র করলেন| তারপর, যাজকরা সকলে বিশেষ কোনো দলে না এসে সমবেতভাবে সেই পবিত্র স্থানে এসে দাঁড়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক যাজকেরা পবিত্র জায়গা থেকে বেরলো, সেখানে উপস্থিত যাজকেরা সকলেই নিজেদেরকে পবিত্র করেছিল, তাদেরকে নিজেদের পালা রক্ষা করতে হল না