2 Chronicles 5:12 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং গায়ক লেবীয়েরা সকলে আসফ, হেমন, যিদূথূন ও তাঁদের পুত্ররা ও ভাইয়েরা, মসীনার কাপড় পরে এবং করতাল, নেবল ও বীণা সহকারে কোরবানগাহ্‌র পূর্ব প্রান্তে দণ্ডায়মান রইলো এবং তূরীবাদক এক শত বিশ জন ইমাম তাদের সঙ্গে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব লেবীয় গানবাজনা করতেন—আসফ, হেমন, যিদূথূন ও তাদের ছেলেরা ও আত্মীয়স্বজন—তারা সবাই মিহি মসিনার কাপড় গায়ে দিয়ে ও সুরবাহার, বীণা ও খঞ্জনি বাজাতে বাজাতে যজ্ঞবেদির পূর্বদিকে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সাথে ছিলেন আরও 120 জন যাজক, যারা শিঙা বাজাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং গায়ক লেবীয়েরা সকলে, আসফ, হেমন, যিদূথূন ও তাঁহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ, মসীনাবস্ত্র পরিহিত হইয়া, এবং করতাল, নেবল ও বীণা সহকারে যজ্ঞবেদির পূর্ব্বপ্রান্তে দণ্ডায়মান রহিল, এবং তূরীবাদক এক শত বিংশতি জন যাজক তাহাদের সঙ্গে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং গায়ক লেবীয়েরা সকলে, আসফ, হেমন, যিদূথূন ও তাঁহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ, মসীনাবস্ত্র পরিহিত হইয়া, এবং করতাল, নেবল ও বীণা সহকারে যজ্ঞবেদির পূর্ব প্রান্তে দণ্ডায়মান রহিল, এবং তূরীবাদক একশত বিংশতি জন যাজক তাহাদের সঙ্গে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব লেবীয়েরা গান-বাজনা করতেন, অর্থাৎ আসফ, হেমন, যিদূথূন এবং তাঁদের ছেলেরা ও তাঁদের বংশের লোকেরা মসীনার কাপড় পরে বেদীর পূর্ব দিকে দাঁড়িয়ে করতাল, বীণা ও সুরবাহার বাজাচ্ছিলেন। তাঁদের সংগে ছিলেন একশো বিশ জন পুরোহিত যাঁরা তূরী বাজাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব লেবীয়রা গজল গাইতেন ও বাজনা করতেন, অর্থাৎ আসফ, হেমন, যিদূথূন এবং তাঁদের ছেলেরা ও তাঁদের বংশের লোকেরা মসীনার কাপড় পরে কোরবানগাহের পূর্ব দিকে দাঁড়িয়ে করতাল, বীণা ও সুরবাহার বাজাচ্ছিলেন। তাঁদের সংগে ছিলেন একশো বিশ জন ইমাম যাঁরা শিংগা বাজাচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত লেবীয় গায়করা আসফ, হেমন ও যিদূথূন তাদের পুত্রসমূহ ও আত্মীয়স্বজনসহ বেদীর পূর্বদিকে দাঁড়িয়েছিল| তাঁরা সাদা লিনেনের পোশাক পরেছিলেন এবং তাঁরা কর্তাল, বীণাসমূহ নিয়ে দাঁড়িয়েছিলেন| তাঁদের কাছে বীণা, তানপুরা ও খঞ্জনী জাতীয় বাদ্যযন্ত্র ছিল| সেখানে 120 জন যাজকও ছিলেন যাঁরা তূরী বাজিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং গায়ক লেবীয়েরা সবাই, আসফ, হেমন, যিদূথূন ও তাঁদের ছেলেরা ও ভাইয়েরা, মসীনা পোশাক পরে এবং করতাল, নেবল ও বীণা সঙ্গে নিয়ে যজ্ঞবেদির পূর্ব দিকে দাঁড়িয়ে থাকল এবং তূরীবাদক একশো কুড়িজন যাজক তাদের সঙ্গে ছিল৷