2 Chronicles 5:13 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই তূরীবাদক ও গায়কেরা সকলে একরবে মাবুদের প্রশংসা ও প্রশংসা-গজল করার জন্য এক ব্যক্তির মত উপস্থিত ছিল; এবং যখন তারা তূরী ও করতালাদি বাদ্যের সঙ্গে মহাশব্দ করে “তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী,” এই কথা বলে মাবুদের প্রশংসা করলো, সেই সময় গৃহ, মাবুদের গৃহ মেঘে পরিপূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল: “তিনি মঙ্গলময়; তাঁর প্রেম চিরস্থায়ী।” তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই তূরীবাদকেরা ও গায়কেরা সকলে একরবে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিবার জন্য এক ব্যক্তির ন্যায় উপস্থিত ছিল; এবং যখন তাহারা তূরী ও করতালাদি বাদ্যের সহিত মহাশব্দ করিয়া ‘তিনি মঙ্গলময়, হাঁ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ এই কথা বলিয়া সদাপ্রভুর প্রশংসা করিল, তৎকালে গৃহ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই তূরীবাদকেরা ও গায়কেরা সকলে একরবে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিবার জন্য এক ব্যক্তির ন্যায় উপস্থিত ছিল; এবং যখন তাহারা তূরী ও করতালাদি বাদ্যের সহিত মহাশব্দ করিয়া ‘তিনি মঙ্গলময়, হাঁ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ এই কথা বলিয়া সদাপ্রভুর প্রশংসা করিল, তৎকালে গৃহ, সদাপ্রভুর গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা যখন বাইরে আসলেন তখন তূরী বাদকেরা ও গায়কেরা একসংগে এক সুরে সদাপ্রভুর গৌরব করলেন ও তাঁকে ধন্যবাদ দিলেন। তূরী, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে সদাপ্রভুর উদ্দেশে এই গান করলেন, “তিনি মংগলময়, তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।” সেই সময় সদাপ্রভুর ঘর মেঘে ভরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা যখন বাইরে আসলেন তখন শিংগা বাদকেরা ও কাওয়ালেরা একসংগে এক সুরে মাবুদের প্রশংসা করলেন ও তাঁর শুকরিয়া আদায় করলেন। শিংগা, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন, “তিনি মেহেরবান, তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।” সেই সময় মাবুদের ঘর মেঘে ভরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমবেতভাবে একসুরে বাদকরা শিঙা ও কাড়ানাকাড়া বাজিয়েছিলেন, গায়করা গান করেছিলেন| প্রভুকে ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপনের সময় মনে হচ্ছিল এঁরা যেন পৃথক পৃথক কোনো ব্যক্তি নয়, একই ব্যক্তি| কাড়ানাকাড়া, খোল, কর্তাল, বীণা, যা কিছু বাদ্যযন্ত্র ছিল, সবাই সোত্সাহে সজোরে সেসব বাজিয়ে গাইছিলেন, “প্রভুর মহিমা কীর্ত্তন করো, তিনি ভাল| তাঁর প্রেম চির প্রবাহমান|” এরপর প্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই তূরীবাদকেরা ও গায়কেরা সবাই একসাথে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করার জন্য একজন ব্যক্তির মত উপস্থিত ছিল এবং যখন তারা তূরী ও করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে মহাশব্দ করে তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী, এই কথা বলে সদাপ্রভুর প্রশংসা করল, তখন বাড়ি, সদাপ্রভুর বাড়ি মেঘে এমন ভরে গেল যে,