2 Chronicles 5:14 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই মেঘের দরুন ইমামেরা পরিচর্যা করার জন্য দাঁড়াতে পারল না; কেননা আল্লাহ্‌র গৃহ মাবুদের প্রতাপে পরিপূর্ণ হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই মেঘের কারণে যাজকেরা তাদের পরিচর্যা করে উঠতে পারেননি, যেহেতু সদাপ্রভুর প্রতাপে ঈশ্বরের মন্দিরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে, মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্য্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না; কেননা ঈশ্বরের গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না; কেননা ঈশ্বরের গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মেঘের জন্য পুরোহিতেরা তাঁদের সেবা-কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় ঈশ্বরের ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মেঘের জন্য ইমামেরা তাঁদের এবাদত-কাজ করতে পারলেন না, কারণ মাবুদের মহিমায় আল্লাহ্‌র ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা তাদের কাজ চালিয়ে যেতে পারেন নি কারণ সেই মেঘ ছিল মন্দিরকে পূর্ণ করে দেওয়া ঈশ্বরের মহিমা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেঘের জন্য যাজকেরা সেবা করার জন্য দাঁড়াতে পারল না; কারণ ঈশ্বরের বাড়ি সদাপ্রভুর প্রতাপে ভরে গিয়েছিল৷