2 Chronicles 5:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান দাউদ নগর অর্থাৎ সিয়োন থেকে মাবুদের শরীয়ত-সিন্দুক উঠিয়ে আনবার জন্য ইসরাইলের প্রাচীনবর্গ ও সমস্ত গোষ্ঠীপতিকে, অর্থাৎ বনি-ইসরাইলদের পিতৃকুলের নেতৃবর্গকে জেরুশালেমে একত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ-নগরী সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য শলোমন ইস্রায়েলের প্রাচীনদের, বিভিন্ন গোষ্ঠীর সব কর্তাব্যক্তিকে ও ইস্রায়েলী বংশের প্রধান লোকজনদের জেরুশালেমে ডেকে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে একত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে একত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শলোমন দায়ূদ-শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের, গোষ্ঠী-সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে ডেকে পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সোলায়মান দাউদ-শহর, অর্থাৎ সিয়োন থেকে মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইসরাইলের বৃদ্ধ নেতাদের, গোষ্ঠী-সর্দারদের ও বনি-ইসরাইলদের প্রধান লোকদের জেরুজালেমে ডেকে পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার রাজা শলোমন ‘দাউদের নগর’ অর্থাৎ সিয়োন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক মন্দিরে আনার জন্য ইসরায়েলের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি, গোষ্ঠীপতি ও কুলপতিদের জেরুশালেমে আমন্ত্রণ করে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন ইস্রায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি ও পরিবার গোষ্ঠীসমূহের নেতাদের জেরুশালেমে জড়ো হবার আদেশ দিলেন| তাদের উপস্থিতিতে প্রভুর সাক্ষ্যসিন্দুকটি দায়ুদের শহর যাকে সিয়োন বলা হয়, সেখান থেকে মন্দিরে আনবার আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুক নিয়ে আসার জন্য ইস্রায়েলের প্রাচীনদেরকে ও বংশের প্রধানদের, অর্থাৎ ইস্রায়েল সন্তানদের বাবার বংশের শাসনকর্তাদেরকে, যিরূশালেমে জড়ো করলেন৷