2 Chronicles 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের সমস্ত প্রাচীনবর্গ উপস্থিত হলে লেবীয়েরা সিন্দুকটি উঠাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের প্রাচীনেরা সবাই সেখানে পৌঁছে যাওয়ার পর লেবীয়েরা সেই সিন্দুকটি উঠিয়েছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গ উপস্থিত হইলে লেবীয়েরা সিন্দুকটী উঠাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গ উপস্থিত হইলে লেবীয়েরা সিন্দুকটি উঠাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের সব বৃদ্ধ নেতারা উপস্থিত হলে পর লেবীয়েরা সিন্দুকটি তুলে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের সব বৃদ্ধ নেতারা উপস্থিত হলে পর লেবীয়রা সিন্দুকটি তুলে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন পুরোহিতেরা চুক্তি সিন্দুকটি তুলে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ইস্রায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তিরা সেখানে এসে পৌঁছলেন, লেবীয়রা সাক্ষ্যসিন্দুকটি তুলে নিলেন এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের প্রত্যেক প্রাচীনেরা উপস্থিত হলে লেবীয়েরা সিন্দুকটি তুলল৷