2 Chronicles 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দুই বহন-দণ্ড এমন লম্বা ছিল যে, তার অগ্রভাগ সিন্দুকের আগে অন্তর্গৃহের সম্মুখ থেকে দেখা যেত, তবুও তা বাইরে থেকে দেখা যেত না; আজ পর্যন্ত তা সেই স্থানে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই হাতলগুলি এত লম্বা ছিল যে সিন্দুক থেকে বের হয়ে আসা হাতলের শেষপ্রান্তগুলি ভিতরদিকের পীঠস্থানের সামনে থেকে দেখা যেত, কিন্তু পবিত্রস্থানের বাইরে থেকে দেখা যেত না; আর সেগুলি আজও সেখানেই আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুই বহন-দণ্ড এমন লম্বা ছিল যে, তাহার অগ্রভাগ সিন্দুকের অগ্রে অন্তর্গৃহের সম্মুখে দৃষ্ট হইত, তথাপি তাহা বাহিরে দৃষ্ট হইত না; অদ্য পর্য্যন্ত তাহা সেই স্থানে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুই বহন-দণ্ড এমন লম্বা ছিল যে, তাহার অগ্রভাগ সিন্দুকের অগ্রে অন্তর্গৃহের সম্মুখে দৃষ্ট হইত, তথাপি তাহা বাহিরে দৃষ্ট হইত না; অদ্য পর্যন্ত তাহা সেই স্থানে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিন্দুকের এই ডাণ্ডাগুলো এত লম্বা ছিল যে, সেগুলোর মাথা ভিতরের কামরার সামনের প্রধান কামরা, অর্থাৎ পবিত্র স্থান থেকে দেখা যেত, কিন্তু পবিত্র স্থানের বাইরে থেকে দেখা যেত না। সেগুলো আজও সেখানে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিন্দুকের এই ডাণ্ডাগুলো এত লম্বা ছিল যে, সেগুলোর মাথা ভিতরের কামরার সামনের প্রধান কামরা, অর্থাৎ পবিত্র স্থান থেকে দেখা যেত, কিন্তু পবিত্র স্থানের বাইরে থেকে দেখা যেত না। সেগুলো আজও সেখানে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাপবিত্র স্থানের সোজাসুজি দাঁড়ালে সেখান থেকে দণ্ডদুটির প্রান্তভাগ দেখা যেত কিন্তু অন্য জায়গা থেকে দেখা যেত না। বহনদণ্ড দুটি আজও সেইভাবেই আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহন করার ডাণ্ডাগুলো এত লম্বা ছিল যে পবিত্রতম স্থানের সামনে থেকেই সেগুলো দেখা যেত| তবে মন্দিরের বাইরে থেকে এগুলো দেখা যেতো না| ঐ ডাণ্ডাগুলো এখনো পর্যন্ত ঠিক সেভাবেই রাখা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিন্দুকের সেই ডাণ্ডা দুটি এত লম্বা ছিল যে, তার সামনের অংশ সিন্দুকের সামনে দখা যেত৷ তথাপি তা বাইরে দেখা যেত না৷ আজ পর্যন্ত তা সেই জায়গায় আছে৷