2 Chronicles 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সোলায়মান বললেন, মাবুদ বলেছেন যে, তিনি ঘোর অন্ধকারে বাস করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শলোমন বললেন, “সদাপ্রভু বলেছেন যে তিনি ঘন মেঘের মাঝে বসবাস করবেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শলোমন কহিলেন, সদাপ্রভু বলিয়াছেন যে, তিনি ঘোর অন্ধকারে বাস করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শলোমন কহিলেন, সদাপ্রভু বলিয়াছেন যে, তিনি ঘোর অন্ধকারে বাস করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শলোমন বললেন, “সদাপ্রভু, তুমি বলেছিলে তুমি ঘন মেঘে বাস করবে। আমি এখন তোমার জন্য একটা চমৎকার ঘর তৈরী করেছি; এটি হবে তোমার চিরকালের বাসস্থান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সোলায়মান বললেন, “মাবুদ, তুমি বলেছিলে তুমি ঘন মেঘে বাস করবে। আমি এখন তোমার জন্য একটা চমৎকার ঘর তৈরী করেছি; এটি হবে তোমার চিরকালের বাসস্থান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা শলোমন প্রার্থনা নিবেদন করলেনঃ হে প্রভু পরমেশ্বর,তুমি চেয়েছ মেঘাবৃত অন্ধকারেই থাকতে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শলোমন বললেন, “প্রভু অন্ধকার মেঘের মধ্যে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শলোমন বললেন, “সদাপ্রভু বলেছেন যে, তিনি ঘন অন্ধকারে বাস করবেন৷