2 Chronicles 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ বনি-ইসরাইলদের সঙ্গে যে নিয়ম করেছিলেন, তার আধার সিন্দুক এর মধ্যে রাখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আমি সেই সিন্দুকটি রেখেছি, যেটির মধ্যে সদাপ্রভুর সেই নিয়মটি রাখা আছে, যা তিনি ইস্রায়েলী জনতার জন্য স্থাপন করলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তাহার আধার সিন্দুক ইহার মধ্যে রাখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তাহার আধার সিন্দুক ইহার মধ্যে রাখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে আমি সাক্ষ্য-সিন্দুকটি রেখেছি যার মধ্যে রয়েছে ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভুর স্থাপন করা ব্যবস্থা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে আমি সাক্ষ্য-সিন্দুকটি রেখেছি যার মধ্যে রয়েছে বনি-ইসরাইলদের জন্য মাবুদের স্থাপন করা ব্যবস্থা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের মধ্যে চুক্তি সিন্দুকটিকে স্থাপন করেছি। এই সিন্দুকটিতে আছে প্রভু পরমেশ্বরের সঙ্গে তাঁর প্রজাদের যে সন্ধি স্থাপিত হয়েছিল, তার চুক্তিগুলি খোদাই করা দুটি প্রস্তর ফলক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি ইস্রায়েলীয়দের সঙ্গে প্রভুর চুক্তি সমন্বিত সাক্ষ্যসিন্দুকটা ঐ মন্দিরে রেখেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু ইস্রায়েল সন্তানদের সঙ্গে যে নিয়ম করেছিলেন, তার আধার সিন্দুক এর মধ্যে রাখলাম৷”