2 Chronicles 6:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সমস্ত ইসরাইল-সমাজের সাক্ষাতে মাবুদের কোরবানগাহ্‌র সম্মুখে দাঁড়িয়ে দু’হাত তুললেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শলোমন ইস্রায়েলের সমগ্র জনসমাজের সামনে সদাপ্রভুর উপস্থিতিতে উঠে দাঁড়িয়েছিলেন এবং তাঁর দু-হাত মেলে ধরেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সমস্ত ইস্রায়েল-সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে দাঁড়াইয়া অঞ্জলি বিস্তার করিলেন;—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সমস্ত ইস্রায়েল-সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে দাঁড়াইয়া অঞ্জলি বিস্তার করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শলোমন সেখানে একত্র হওয়া ইস্রায়েলীয়দের সামনে সদাপ্রভুর বেদীর কাছে দাঁড়িয়ে দু’হাত তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সোলায়মান সেখানে একত্র হওয়া বনি-ইসরাইলদের সামনে মাবুদের কোরবানগাহের কাছে দাঁড়িয়ে দু’হাত তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর শলোমন ইসরায়েলী জনমণ্ডলীর সামনে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং প্রার্থনার জন্য স্বর্গের দিকে দুহাত তুলে ধরলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমবেত লোকের উপস্থিতিতে দুই হাত প্রসারিত করে শলোমন প্রভুর বেদীর সামনে দাঁড়ালেন| উঠোনের মাঝখানে বসানো পিতলের তৈরী প্রায় 5 হাত লম্বা, 5 হাত চওড়া ও 3 হাত উঁচু একটা মঞ্চে উঠলেন এবং ইস্রায়েলের লোকদের সামনে আভূমি নত হয়ে আকাশের দিকে দুহাত ছড়িয়ে বললেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সমস্ত ইস্রায়েল সমাজের উপস্থিতিতে সদাপ্রভুর যজ্ঞবেদির সামনে দাঁড়িয়ে অঞ্জলি করলেন;