2 Chronicles 6:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, তোমার গোলাম দাউদের কাছে যে কথা তুমি বলেছিলে, তা দৃঢ় হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন, হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তোমার দাস দাউদের কাছে করা তোমার প্রতিজ্ঞার সেই কথাটি যেন সত্যি হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমার দাস দায়ূদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে, তাহা দৃঢ় হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমার দাস দায়ূদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে, তাহা দৃঢ় হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যে প্রতিজ্ঞা তুমি তোমার দাস দায়ূদের কাছে করেছিলে তা সফল হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, ইসরাইলের মাবুদ, যে ওয়াদা তুমি তোমার গোলাম দাউদের কাছে করেছিলে তা সফল হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই মিনতি করি, হে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, তোমার সেবক দাউদের কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, এবার পূর্ণ কর সেই প্রতিশ্রুতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এবার তুমি তোমার দাস দায়ুদকে দেওয়া তোমার সেই প্রতিশ্রুতিও রক্ষা করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তোমার দাস দায়ূদের কাছে যে কথা তুমি বলেছিলে, তা সত্য হোক৷