2 Chronicles 6:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ তার প্রতিবেশীর বিরুদ্ধে গুনাহ্‌ করলে যদি তাকে শপথ করাবার জন্য কোন কসম নিশ্চিত হয়, আর সে এসে এই বাড়িতে তোমার কোরবানগাহ্‌র সম্মুখে সেই কসম খায়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন কেউ তার প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করবে ও তাকে শপথ করতে বলা হবে এবং সে এই মন্দিরে রাখা তোমার এই যজ্ঞবেদির সামনে এসে শপথ করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ আপন প্রতিবাসীর বিরুদ্ধে পাপ করিলে যদি তাহাকে দিব্য করাইবার জন্য কোন দিব্য নিশ্চিত হয়, আর সে আসিয়া এই গৃহে তোমার যজ্ঞবেদির সম্মুখে সেই দিব্য করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ আপন প্রতিবাসীর বিরুদ্ধে পাপ করিলে যদি তাহাকে দিব্য করাইবার জন্য কোন দিব্য নিশ্চিত হয়, আর সে আসিয়া এই গৃহে তোমার যজ্ঞবেদির সম্মুখে সেই দিব্য করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন লোককে অন্যের বিরুদ্ধে অন্যায় করবার দোষে দোষী করা হলে তার নিজের উপর অভিশাপ ডেকে আনবার জন্য যদি তাকে দিব্য করতে বাধ্য করা হয় এবং সে গিয়ে তোমার এই ঘরের বেদীর সামনে সেই দিব্য করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন লোককে অন্যের বিরুদ্ধে অন্যায় করবার দোষে দোষী করা হলে তার নিজের উপর বদদোয়া ডেকে আনবার জন্য যদি তাকে কসম খেতে বাধ্য করা হয় এবং সে গিয়ে তোমার এই ঘরের কোরবানগাহের সামনে সেই কসম খায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি কারও প্রতি অন্যায় করার অভিযোগে অভিযুক্ত হলে যদি তাকে দিব্য করার জন্য এই মন্দিরের বেদীর কাছে আনা হয়, তখন সে যদি বলে যে, সে নির্দোষ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কারোর বিরুদ্ধে কোনো অপরাধ করার পর কেউ যখন এই মন্দিরের বেদীর সামনে দাঁড়িয়ে তোমার নামে শপথ নিয়ে কথা বলবে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে পাপ করলে যদি তাকে শপথ করার জন্য কোনো শপথ সুনিশ্চিত হয়, আর সে এসে এই গৃহে তোমার যজ্ঞবেদির সামনে সেই শপথ করে,