2 Chronicles 6:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি বেহেশত থেকে তা শুনো এবং তোমার লোক ইসরাইলের গুনাহ্ মাফ করো, আর তাদেরকে ও তাদের পূর্ব-পুরুষদেরকে এই যে দেশ দিয়েছ, সেখানে পুনর্বার তাদেরকে এনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি স্বর্গ থেকে তা শুনো ও তোমার প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা কোরো এবং তুমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছিলে, সেই দেশে তাদের ফিরিয়ে এনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি স্বর্গ হইতে তাহা শুনিও, এবং আপন প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে এই যে দেশ দিয়াছ, এখানে পুনর্ব্বার তাহাদিগকে আনিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি স্বর্গ হইতে তাহা শুনিও, এবং আপন প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে এই যে দেশ দিয়াছ, এখানে পুনর্বার তাহাদিগকে আনিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন স্বর্গ থেকে তুমি তা শুনো এবং তোমার লোক ইস্রায়েলীয়দের পাপ ক্ষমা করে যে দেশ তুমি তাদের ও তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেখানে আবার তাদের ফিরিয়ে নিয়ে এসো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বেহেশত থেকে তুমি তা শুনো এবং তোমার বান্দা বনি-ইসরাইলদের গুনাহ্ মাফ করে যে দেশ তুমি তাদের ও তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেখানে আবার তাদের ফিরিয়ে নিয়ে এসো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে স্বর্গ থেকে তুমি তাদের প্রার্থনা শুনো। ক্ষমা করো তোমার প্রজাদের পাপ এবং তাদের পূর্বপুরুষদের যে দেশ তুমি দিয়েছিলে, সেই দেশে তাদের ফিরিয়ে এনো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে স্বর্গ থেকে তাদের সেই প্রার্থনায় সাড়া দিয়ে তুমি তোমার সেবক ইস্রায়েলীয়দের ক্ষমা করে তাদের পূর্বপুরুষকে তুমি যে বাসস্থান দিয়েছিলে তা ফিরিয়ে দিও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি স্বর্গ থেকে তা শুনো এবং তোমার প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা কোরো, আর তাদেরকে ও তার পূর্বপুরুষদেরকে এই যে দেশ দিয়েছ, এখানে পুনরায় তাদেরকে এনো৷