2 Chronicles 6:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমাদের পূর্বপুরুষদেরকে তুমি যে দেশ দিয়েছ, এই দেশে তারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলবার জন্য তোমাকে ভয় করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তারা তোমাকে ভয় করে ও যে দেশটি তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, সেই দেশে বেঁচে থাকাকালীন তারা যেন সবসময় তোমার প্রতি বাধ্যতা দেখিয়ে চলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—যেন আমাদের পিতৃপুরুষদিগকে তুমি যে দেশ দিয়াছ, এই দেশে তাহারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলিবার জন্য তোমাকে ভয় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমাদের পিতৃপুরুষদিগকে তুমি যে দেশ দিয়াছ, এই দেশে তাহারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলিবার জন্য তোমাকে ভয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তা কোরো যাতে আমাদের পূর্বপুরুষদের তুমি যে দেশ দিয়েছ সেখানে বংশের পর বংশ ধরে তোমার লোকেরা সারা জীবন তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে তোমার পথে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তা কোরো যাতে আমাদের পূর্বপুরুষদের তুমি যে দেশ দিয়েছ সেখানে বংশের পর বংশ ধরে তোমার বান্দারা সারা জীবন তোমাকে ভয় করে তোমার পথে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন, আমাদের পিতৃপুরুষদের তুমি যে দেশ দিয়েছিলে, সেই দেশে তারা যতদিন বাস করবে, ততদিন তোমায় সম্ভ্রম ও সম্মান দিতে পারে এবং তোমার বাধ্য হয়ে চলতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, যতদিন তারা সেখানে বসবাস করবে ততদিন তোমায় সমীহ ও মান্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন আমাদের পূর্বপুরুষদেরকে তুমি যে দেশ দিয়েছ, এই দেশে তারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলার জন্য তোমাকে ভয় করে৷