2 Chronicles 6:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি বেহেশত থেকে, তোমার বাসস্থান থেকে তাদের মুনাজাত ও ফরিয়াদ শুনো এবং তাদের বিচার নিষ্পত্তি করো; আর তোমার যে লোকেরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছে, তাদেরকে মাফ করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে স্বর্গ থেকে, তোমার বাসস্থান থেকে তুমি তাদের করা প্রার্থনা ও মিনতি শুনো, এবং তাদের পক্ষসমর্থন কোরো। তোমার সেই প্রজাদের ক্ষমাও কোরো, যারা তোমার বিরুদ্ধে পাপ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি স্বর্গ হইতে, তোমার বাসস্থান হইতে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও, এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও; আর তোমার যে প্রজারা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহাদিগকে ক্ষমা করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি স্বর্গ হইতে, তোমার বাসস্থান হইতে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও, এবং তাহাদের বিচার নিষপত্তি করিও; আর তোমার যে প্রজারা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহাদিগকে ক্ষমা করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তুমি তোমার বাসস্থান স্বর্গ থেকে তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের পক্ষ নিয়ো। তোমার যে লোকেরা তোমার বিরুদ্ধে পাপ করেছে সেই লোকদের তুমি ক্ষমা কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তুমি তোমার বাসস্থান বেহেশত থেকে তাদের মুনাজাত ও অনুরোধ শুনো এবং তাদের পক্ষ নিয়ো। তোমার যে বান্দারা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছে সেই বান্দাদের তুমি মাফ কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তুমি তাদের প্রার্থনা শুনো। স্বর্গে তোমার নিবাসে থেকে তুমি তাদের প্রার্থনা শুনো এবং কৃপা করে তাদের আবেদন মঞ্জুর করো এবং তোমার বিরুদ্ধে তোমার প্রজাদের সমস্ত পাপ ক্ষমা করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন স্বর্গে, তোমার বাসস্থান থেকে তাদের প্রার্থনা এবং আবেদনে তুমি সাড়া দিও, এবং যারা তোমার বিরুদ্ধে পাপ করেছে তোমার সেই লোকদের তুমি সাহায্য করো এবং ক্ষমা করে দিও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি স্বর্গ থেকে, তোমার বাসজায়গা থেকে তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের বিচার সম্পূর্ণ কোরো; আর তোমার যে প্রজারা তোমার বিরুদ্ধে পাপ করেছে, তাদের ক্ষমা কোরো৷