2 Chronicles 6:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে আমার আল্লাহ্, আরজ করি, এই স্থানে যে মুনাজাত হবে, তার প্রতি যেন তোমার চোখ ও কান খোলা থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, হে আমার ঈশ্বর, এই স্থানে যে প্রার্থনাটি উৎসর্গ করা হচ্ছে, তার প্রতি যেন তোমার চোখ খোলা থাকে ও তোমার কান সজাগ থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে আমার ঈশ্বর, বিনয় করি, এই স্থানে যে প্রার্থনা হইবে, তৎপ্রতি যেন তোমার চক্ষু উন্মীলিত ও কর্ণ অবহিত থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে আমার ঈশ্বর, বিনয় করি, এই স্থানে যে প্রার্থনা হইবে, তৎপ্রতি যেন তোমার চক্ষু উন্মীলিত ও কর্ণ অবহিত থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার ঈশ্বর, এই জায়গায় যে সব প্রার্থনা করা হবে তার দিকে যেন এখন তোমার চোখ ও কান খোলা থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার আল্লাহ্, এই জায়গায় যে সব মুনাজাত করা হবে তার দিকে যেন এখন তোমার চোখ ও কান খোলা থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি দৃষ্টিপাত কর এবং এইস্থানে আমাদের নিবেদিত প্রার্থনা শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার ঈশ্বর, এখন আমি এখানে দাঁড়িয়ে তোমার কাছে যে প্রার্থনা করছি স্বকর্ণে তুমি সেই প্রার্থনা শোনো, তোমার করুণাময় চোখ মেলে আমাদের এই প্রার্থনাস্থলে দৃষ্টিপাত করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, হে আমার ঈশ্বর, অনুরোধ করি, এই জায়গায় যে প্রার্থনা হবে, তার প্রতি যেন তোমার দৃষ্টি ও কান খোলা থাকে৷