2 Chronicles 6:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ আল্লাহ্, এখন তুমি উঠে, তুমি ও তোমার শক্তির সিন্দুক সহ তোমার বিশ্রাম-স্থানে গমন কর। হে মাবুদ আল্লাহ্, তোমার ইমামেরা উদ্ধারের পোশাক পরুক ও তোমার সাধুরা মঙ্গলে আনন্দ করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ঈশ্বর সদাপ্রভু, এখন ওঠো ও তোমার বিশ্রামস্থানে এসো, তুমি এসো ও তোমার বলের সিন্দুকও আসুক। হে ঈশ্বর সদাপ্রভু, তোমার যাজকেরা যেন পরিত্রাণ-বস্ত্রে বিভূষিত হয়, তোমার বিশ্বস্ত প্রজারা যেন তোমার মঙ্গলভাবে আনন্দিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠিয়া তোমার বিশ্রাম-স্থানে গমন কর; তুমি ও তোমার শক্তির সিন্দুক। হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকগণ পরিত্রাণ-বস্ত্র পরিধান করুক ও তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠিয়া তোমার বিশ্রাম-স্থানে গমন কর; তুমি ও তোমার শক্তির সিন্দুক। হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকগণ পরিত্রাণ-বস্ত্র পরিধান করুক ও তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ঈশ্বর সদাপ্রভু, এখন তোমার বিশ্রাম-স্থানে এস; তুমি এস, আর তোমার শক্তির সিন্দুক আসুক। হে ঈশ্বর সদাপ্রভু, তোমার পুরোহিতেরা উদ্ধারের পোশাক পরুক। তুমি যে সব মংগল করেছ তার জন্য তোমার ভক্তেরা আনন্দ করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আল্লাহ্ মাবুদ, এখন তোমার বিশ্রাম-স্থানে এস; তুমি এস, আর তোমার কুদরতের সিন্দুক আসুক। হে আল্লাহ্ মাবুদ, তোমার ইমামেরা উদ্ধারের পোশাক পরুক। তুমি যে সব মেহেরবানী করেছ তার জন্য তোমার ভক্তেরা আনন্দ করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন উত্থান কর হে প্রভু পরমেশ্বর, তোমার ক্ষমতা ও প্রতাপের প্রতীক চুক্তি সিন্দুকের সঙ্গে তুমি প্রবেশ কর তোমার মন্দিরে–বিরাজিত হও চিরদিন–চিরকাল। তোমার পুরোহিতবর্গের সমস্ত কাজে আশীর্বাদ কর এবং তাদের প্রতি তোমার মহত্ত্বের গুণে তোমার প্রজাবৃন্দ লাভ করুক সুখ ও আনন্দময় জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন, হে প্রভু ঈশ্বর, তুমি ওঠ এবং বিশ্রামের জন্য তোমার মনোনীত স্থানে সাক্ষ্যসিন্দুক নিয়ে এসো যা তোমার ক্ষমতার প্রতীক| হে প্রভু, আমার ঈশ্বর, তোমার যাজকদের পরিধানে সদাসর্বদা থাকবে পরিত্রাণের পোশাক, আর তোমার একনিষ্ঠ ভক্তরা মঙ্গলে আনন্দ করুক| তোমার সেবক যাজকরা যেন সবসময় ত্যাগের পোশাক পরে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠে তোমার বিশ্রামের জায়গায় যাও; তুমি ও তোমার শক্তির সিন্দুক৷ হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকরা পরিত্রানের পোশাক পড়ুক ও তোমার সাধুরা মঙ্গলের জন্য আনন্দ করুক৷