2 Chronicles 6:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ আল্লাহ্, তুমি তোমার অভিষিক্ত লোকের মুখ ফিরিয়ে দিও না তোমার গোলাম দাউদের প্রতি কৃত অটল মহব্বত স্মরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর সদাপ্রভু, তোমার অভিষিক্ত জনকে অগ্রাহ্য কোরো না। তোমার দাস দাউদের কাছে প্রতিজ্ঞাত সেই মহাপ্রেম মনে রেখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন অভিষিক্ত লোকের মুখ ফিরাইয়া দিও না, আপন দাস দায়ূদের [প্রতি কৃত] বিবিধ-দয়া স্মরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন অভিষিক্ত লোকের মুখ ফিরাইয়া দিও না, আপন দাস দায়ূদের [প্রতি কৃত] বিবিধ দয়া স্মরণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর সদাপ্রভু, তোমার অভিষিক্ত লোকের প্রার্থনা তুমি ফিরিয়ে দিয়ো না; তোমার দাস দায়ূদের প্রতি তুমি যে অটল ভালবাসা দেখিয়েছ তা মনে করে দেখ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্ মাবুদ, তোমার অভিষিক্ত বান্দার মুনাজাত তুমি ফিরিয়ে দিয়ো না; তোমার গোলাম দাউদের প্রতি তুমি যে অটল মহব্বত দেখিয়েছ তা মনে করে দেখ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার মনোনীত রাজাকে প্রত্যাখ্যান করো না। স্মরণে রেখ তোমার সেবক দাউদের প্রতি তোমার ভালবাসার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু ঈশ্বর, তোমার অভিষিক্ত লোকদের বাতিল করো না; তোমার অনুগত দাস দায়ুদের বিশ্বস্ত কাজগুলি মনে রেখো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু ঈশ্বর, তুমি তোমার অভিষিক্তের মুখ ফিরিয়ে দিও না, তোমার দাস দায়ূদের প্রতি করা সমস্ত দয়া স্মরণ কর৷”