2 Chronicles 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করতে আমার পিতা দাউদের মনোবাসনা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে একটি মন্দির নির্মাণ করার বাসনা আমার বাবা দাউদের অন্তরে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্ম্মাণ করিতে আমার পিতা দায়ূদের মনোরথ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্মাণ করিতে আমার পিতা দায়ূদের মনোরথ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরী করবার ইচ্ছা আমার বাবা দায়ূদের অন্তরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র জন্য একটা ঘর তৈরী করবার ইচ্ছা আমার পিতা দাউদের দিলে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন বললেন, ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য একটি মন্দির নির্মাণের বাসনা আমার পিতা দাউদের ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার পিতা দায়ুদ প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নামে একটি মন্দির বানাতে চেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে এক গৃহ তৈরী করতে আমার বাবা দায়ূদের ইচ্ছা ছিল৷