2 Chronicles 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মান মুনাজাত শেষ করার পর আসমান থেকে আগুন নেমে পোড়ানো-কোরবানী ও অন্যান্য সমস্ত কোরবানী গ্রাস করলো এবং মাবুদের প্রতাপে গৃহ পরিপূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন প্রার্থনা শেষ করার পর স্বর্গ থেকে আগুন নেমে এসে হোমবলি ও নৈবেদ্যগুলি গ্রাস করে ফেলেছিল, এবং সদাপ্রভুর প্রতাপে মন্দির পরিপূর্ণ হয়ে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন প্রার্থনা সাঙ্গ করিলে পর আকাশ হইতে অগ্নি নামিয়া হোম ও বলি সকল গ্রাস করিল, এবং সদাপ্রভুর প্রতাপে গৃহ পরিপূর্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন প্রার্থনা সাঙ্গ করিলে পর আকাশ হইতে অগ্নি নামিয়া হোম ও বলি সকল গ্রাস করিল, এবং সদাপ্রভুর প্রতাপে গৃহ পরিপূর্ণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমনের প্রার্থনা শেষ হলেই স্বর্গ থেকে আগুন নেমে এসে পোড়ানো ও অন্যান্য উৎসর্গের জিনিস পুড়িয়ে ফেলল এবং উপাসনা-ঘরটি সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মানের মুনাজাত শেষ হলেই বেহেশত থেকে আগুন নেমে এসে পোড়ানো ও অন্যান্য কোরবানীর জিনিস পুড়িয়ে ফেলল এবং বায়তুল-মোকাদ্দস মাবুদের মহিমায় পরিপূর্ণ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমনের প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে আগুন নেমে এসে উৎসর্গিত সমস্ত বলি গ্রাস করল এবং প্রভু পরমেশ্বরের উপস্থিতির চোখ ধাঁধানো আলোয় মন্দির পূর্ণ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমনের প্রার্থনা শেষ হলে, আকাশ থেকে একটি অগ্নিশিখা নেমে এসে হোমবলি নিবেদিত উৎসর্গগুলিকে পুড়িয়ে ফেলল এবং প্রভুর মহিমার উপস্থিতিতে সমস্ত মন্দির ভরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমন প্রার্থনা শেষ করার পর আকাশ থেকে আগুন নেমে সব হোম ও বলি গ্রাস করল এবং সদাপ্রভুর মহিমায় গৃহ পূর্ণ হল৷