2 Chronicles 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মান সপ্তম মাসের ত্রয়োবিংশ দিনে লোকদেরকে স্ব স্ব তাঁবুতে বিদায় করলেন। মাবুদ দাউদ, সোলায়মান ও তাঁর লোক ইসরাইলের যেসব মঙ্গল করেছিলেন, তার দরুন তারা আনন্দিত ও হৃষ্টচিত্ত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম মাসের তেইশতম দিনে তিনি প্রজাদের নিজের নিজের ঘরে পাঠিয়ে দিলেন। দাউদের, শলোমনের ও সদাপ্রভুর প্রজা ইস্রায়েলের যে মঙ্গল তিনি করলেন, তার জন্য আনন্দিত হয়ে ও খুশিমনে তারা ঘরে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন সপ্তম মাসের ত্রয়োবিংশ দিনে লোকদিগকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিলেন। সদাপ্রভু দায়ূদের, শলোমনের ও আপন প্রজা ইস্রায়েলের যে সকল মঙ্গল করিয়াছিলেন, তৎপ্রযুক্ত তাহারা আনন্দিত ও হৃষ্টচিত্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন সপ্তম মাসের ত্রয়োবিংশ দিনে লোকদিগকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিলেন। সদাপ্রভু দায়ূদের, শলোমনের ও আপন প্রজা ইস্রায়েলের যে সকল মঙ্গল করিয়াছিলেন, তৎপ্রযুক্ত তাহারা আনন্দিত ও হৃষ্টচিত্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম মাসের তেইশ দিনের দিন রাজা লোকদের নিজের নিজের বাড়ীতে পাঠিয়ে দিলেন। দায়ূদ, শলোমন ও তাঁর লোক ইস্রায়েলীয়দের প্রতি সদাপ্রভু যে সব মংগল করেছেন তার জন্য তারা আনন্দিত ও খুশী হয়ে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম মাসের তেইশ দিনের দিন বাদশাহ্ লোকদের নিজের নিজের বাড়ীতে পাঠিয়ে দিলেন। দাউদ, সোলায়মান ও তাঁর বান্দা বনি-ইসরাইলদের প্রতি মাবুদ যে সব মেহেরবানী করেছেন তার জন্য তারা আনন্দিত ও খুশী হয়ে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের তেইশ তারিখে রাজা শলোমন সকলকে বিদায় দিলেন। প্রভু পরমেশ্বর তাঁর সেবক দাউদ ও শলোমনকে এবং তাঁর প্রজা ইসরায়েলীদের উপর যে অনুগ্রহ ও আশীর্বাদ করেছিলেন তার জন্য তারা প্রফুল্ল মনে আনন্দ করতে করতে বাড়ী ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সপ্তম মাসের 23 দিনের দিন শলোমন সবাইকে তাদের বাড়িতে ফেরৎ পাঠালেন| দায়ুদ ও তাঁর পুত্র শলোমন এবং ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর কৃপাদৃষ্টির কথা ভেবে সবাই খুবই খুশী ছিল এবং তাদের হৃদয় ভরে ছিল এক অনির্বচনীয আনন্দে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমন সপ্তম মাসের তেইশতম দিনের লোকদেরকে নিজেদের তাঁবুতে বিদায় করলেন৷ সদাপ্রভু দায়ূদের, শলোমনের ও তাঁর প্রজা ইস্রায়েলের যা কিছু মঙ্গল করেছিলেন, তার জন্য তারা আনন্দিত ও উল্লাসিত হয়েছিল৷