2 Chronicles 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সোলায়মান মাবুদের গৃহ ও রাজপ্রাসাদের নির্মাণ সমাপ্ত করলেন; মাবুদের গৃহে ও নিজের বাড়িতে যা করতে সোলায়মানের মনোবাঞ্ছা হয়েছিল, সেসব তিনি সহিসালামতে সাধন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন যখন সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করার কাজ সমাপ্ত করে ফেলেছিলেন, এবং সদাপ্রভুর মন্দিরের ও তাঁর নিজের প্রাসাদ-সংক্রান্ত যেসব ভাবনা তাঁর মনে ছিল, তা যখন তিনি সফলতাপূর্বক সম্পন্ন করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটীর নির্ম্মাণ সমাপ্ত করিলেন; সদাপ্রভুর গৃহে ও আপনার বাটীতে যাহা যাহা করিতে শলোমনের মনোবাঞ্ছা হইয়াছিল, সে সমস্ত তিনি কুশলে সাধন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটীর নির্মাণ সমাপ্ত করিলেন; সদাপ্রভুর গৃহে ও আপনার বাটীতে যাহা যাহা করিতে শলোমনের মনোবাঞ্ছা হইয়াছিল, সেই সমস্ত তিনি কুশলে সাধন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী তৈরী করবার জন্য শলোমনের মনে যা যা করবার ইচ্ছা ছিল সেই সমস্ত তিনি সফলতার সংগে শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘর ও রাজবাড়ী তৈরী করবার জন্য সোলায়মানের মনে যা যা করবার ইচ্ছা ছিল সেই সমস্ত তিনি সফলতার সংগে শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মন্দির ও রাজ প্রাসাদ নির্মাণের কাজ শেষ হল।পরিকল্পনা অনুযায়ী নির্বিঘ্নে শেষ হল রাজা শলোমনের আর সমস্ত কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন সফলভাবে প্রভুর মন্দির ও তাঁর নিজের রাজপ্রাসাদ নির্মাণের কাজ শেষ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাড়ি তৈরীর কাজ শেষ করলেন; সদাপ্রভুর গৃহে ও নিজের বাড়িতে যা যা করতে শলোমনের ইচ্ছা হয়েছিল, সে সমস্ত তিনি ভালোভাবে সম্পূর্ণ করলেন৷