2 Chronicles 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ রাতে সোলায়মানকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার মুনাজাত শুনেছি ও কোরবানী-গৃহ বলে এই স্থান আমার জন্য মনোনীত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু রাতের বেলায় তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন: “আমি তোমার প্রার্থনা শুনেছি এবং বলিদান উৎসর্গ করার জন্য এক মন্দিররূপে নিজের জন্য আমি এই স্থানটি মনোনীত করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু রাত্রিতে শলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যজ্ঞ-গৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু রাত্রিতে শলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যজ্ঞ-গৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে এক রাতে সদাপ্রভু শলোমনকে দেখা দিয়ে বললেন, “আমি তোমার প্রার্থনা শুনেছি এবং উৎসর্গের অনুষ্ঠান করবার ঘর হিসাবে আমার জন্য আমি এই জায়গা বেছে নিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে এক রাতে মাবুদ সোলায়মানকে দেখা দিয়ে বললেন, “আমি তোমার মুনাজাত শুনেছি এবং কোরবানী দেবার ঘর হিসাবে আমার জন্য আমি এই জায়গা বেছে নিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর রাত্রে তাঁকে দর্শন দিলেন। তাঁকে বললেন, তোমার নিবেদন আমি শুনেছি। আমার উদ্দেশে নৈবেদ্য ও বলি উৎসর্গের স্থানরূপে আমি এই মন্দিরকে গ্রহণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাতে স্বয়ং প্রভু শলোমনকে দর্শন দিয়ে বললেন, “শলোমন, তোমার প্রার্থনা আমার কানে পৌঁছেছে| এই স্থানটিকে আমি আমার কাছে বলিদানের জায়গা হিসেবে বেছে নিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু রাতের বেলায় শলোমনকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার প্রার্থনা শুনেছি ও যজ্ঞ-গৃহ হিসাবে এই জায়গা আমার জন্য মনোনীত করেছি৷