2 Chronicles 7:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার লোকেরা, যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তারা যদি নম্র হয়ে মুনাজাত করে ও আমার মুখের খোঁজ করে এবং তাদের কুপথ থেকে ফিরে, তবে আমি বেহেশত থেকে তা শুনব, তাদের গুনাহ্ মাফ ও তাদের দেশ সুস্থ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যদি যারা আমার নামে পরিচিত, আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপপথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনব, ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমার লোকেরা, যাদের আমার লোক বলে ডাকা হয় তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফেরে, তবে স্বর্গ থেকে তা শুনে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমার লোকেরা, যাদের আমার বান্দা বলে ডাকা হয় তারা যদি নম্র হয়ে মুনাজাত করে ও আমার রহমত চায় এবং খারাপ পথ থেকে ফেরে, তবে বেহেশত থেকে তা শুনে আমি তাদের গুনাহ্ মাফ করব এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা যদি আমার কাছে প্রার্থনা করে এবং অনুতপ্ত হয়ে মন্দ পথ ত্যাগ করে যদি আমার কাছে আসে, তাহলে আমি স্বর্গ থেকে তাদের আবেদন শুনব, ক্ষমা করব তাদের পাপ এবং তাদের দেশকে আবার সমৃদ্ধিদান করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যদি আমার লোকরা অসৎ পথ ও আচরণ ত্যাগ করে ব্যাকুল ও অনুতপ্ত চিত্তে আমায় ডাকে, তবে আমি অবশ্যই তাদের আবেদনে সাড়া দিয়ে তাদের পাপকে ক্ষমা করব এবং দেশটিকে সারিয়ে তুলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রজারা, যাদেরকে আমার নামে ডাকা হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখ খোঁজে এবং নিজেদের খারাপ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশকে রোগ মুক্ত করব৷