2 Chronicles 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এজন্য আমি এখন এটি মনোনীত ও পবিত্র করলাম এবং এই স্থানে সব সময় আমার চোখ ও আমার অন্তর থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এই মন্দিরটিকে মনোনীত করেছি ও পবিত্রতায় পৃথকও করেছি, যেন চিরকাল সেখানে আমার নাম বজায় থাকে। আমার চোখ ও আমার অন্তর সবসময় সেখানে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই উপাসনা-ঘরটি আমি বেছে নিয়ে চিরকাল আমার বাসস্থান হিসাবে আমার উদ্দেশ্যে আলাদা করেছি। এর উপর সব সময় আমার চোখ ও মন থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দস আমি বেছে নিয়ে চিরকাল আমার বাসস্থান হিসাবে পবিত্র করেছি। এর উপর সব সময় আমার চোখ ও মন থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এই স্থানকে আমি মনোনীত করেছি এবং চিরকাল আমি পূজিত হবার জন্য পবিত্র করেছি এই মন্দিরকে। এর প্রতি আমি দৃষ্টি রাখব এবং চিরকাল রক্ষা করব একে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই মন্দিরকে আমার নাম প্রচারের জন্যে বেছে নিয়েছি এবং আমার উপস্থিতি দিয়ে একে পবিত্র করেছি| আমার দৃষ্টি ও হৃদয় সদাসর্বদা এখানেই থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, তাই আমি এখন এটা মনোনীত ও পবিত্র করলাম এবং এখানে সর্বদা আমার দৃষ্টি ও মন থাকবে৷