2 Chronicles 7:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার পিতা দাউদ যেমন চলতো, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত হুকুম দিয়েছি, যদি তদনুযায়ী কাজ কর এবং আমার বিধি ও সমস্ত অনুশাসন পালন কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তোমায় বলছি, তোমার বাবা দাউদের মতো তুমিও যদি আমার সামনে বিশ্বস্ততাপূর্বক চলো, এবং আমি যা যা আদেশ দিয়েছি, সেসব করো ও আমার বিধিবিধান ও নিয়মকানুনগুলি পালন করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার পিতা দায়ূদ যেমন চলিত, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কর্ম্ম কর, এবং আমার বিধি ও শাসন সকল পালন কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার পিতা দায়ূদ যেমন চলিত, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কর্ম কর, এবং আমার বিধি ও শাসন সকল পালন কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমার বাবা দায়ূদ যেভাবে চলত তুমি যদি সেইভাবে আমার সামনে চল এবং আমার সমস্ত আদেশ, নিয়ম ও নির্দেশ পালন কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমার পিতা দাউদ যেভাবে চলত তুমি যদি সেইভাবে আমার সামনে চল এবং আমার সমস্ত হুকুম, নিয়ম ও নির্দেশ পালন কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পিতা দাউদ যেভাবে চলত, তুমিও যদি সেইভাবে চল, একনিষ্ঠভাবে ন্যায়পথে থেকে আমার সমস্ত আদেশ পালন কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোনো শলোমন, তুমি যদি তোমার পিতা দায়ুদের মতো আমার বিধি ও নিয়ম মেনে জীবনযাপন করো,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার বাবা দায়ূদ যেমন চলত, তেমনি তুমিও যদি আমার সঙ্গে চল, আমি তোমাকে যে সব আদেশ দিয়েছি, যদি সেই অনুসারে কাজ কর এবং আমার বিধি ও শাসনগুলি মেনে চল;