2 Chronicles 7:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইসরাইলের উপরে কর্তৃত্ব করতে তোমার বংশে লোকের অভাব হবে না; এই বলে আমি তোমার পিতা দাউদের সঙ্গে যে নিয়ম করেছিলাম, সেই অনুসারে তোমার রাজ-সিংহাসন স্থির করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে ‘ইস্রায়েলকে শাসন করার জন্য তোমার বংশে কোনও উত্তরাধিকারীর অভাব হবে না,’ তোমার বাবা দাউদকে একথা বলার মাধ্যমে আমি তার সাথে যে নিয়ম স্থির করলাম, সেই নিয়মানুসারে আমি তোমার রাজসিংহাসন সুদৃঢ় করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে, ‘ইস্রায়েলের উপরে কর্ত্তৃত্ব করিতে তোমার [বংশে] লোকের অভাব হইবে না,’ এই বলিয়া আমি তোমার পিতা দায়ূদের সহিত যে নিয়ম করিয়াছিলাম, তদনুসারে তোমার রাজসিংহাসন স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ‘ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করিতে তোমার [বংশে] লোকের অভাব হইবে না,’ এই বলিয়া আমি তোমার পিতা দায়ূদের সহিত যে নিয়ম করিয়াছিলাম, তদনুসারে তোমার রাজসিংহাসন স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমি তোমার রাজসিংহাসন স্থায়ী করব, কারণ আমি তোমার বাবা দায়ূদের কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম, ‘ইস্রায়েলের উপর শাসন করবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমি তোমার রাজসিংহাসন স্থায়ী করব, কারণ আমি তোমার পিতা দাউদের কাছে ওয়াদা করে বলেছিলাম, ‘ইসরাইলের উপর শাসন করবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে ‘ইসরায়েলের সিংহাসনে আরোহণ করার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না’–তোমার পিতার কাছে আমার দেওয়াএই প্রতিশ্রুতি আমি পূর্ণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমার পিতা দায়ুদের সঙ্গে আমি যে চুক্তি করেছিলাম, যাতে আমি বলেছিলাম, তোমার উত্তরপুরুষদের একজন সর্বদা ইস্রায়েল শাসন করবে, সেই চুক্তি অনুযায়ী আমি তোমাকে শক্তিশালী রাজা করে তুলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে ‘ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করতে তোমার বংশে লোকের অভাব হবে না,’ এই বলে আমি তোমার বাবা দায়ূদের সঙ্গে যে নিয়ম করেছিলাম, সেই অনুসারে তোমার রাজসিংহাসন স্থির করব৷