2 Chronicles 7:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি তোমরা আমার কাছ থেকে ফিরে যাও ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও সমস্ত হুকুম পরিত্যাগ কর, আর গিয়ে অন্য দেবতাদের সেবা ও তাদের কাছে সেজ্‌দা কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু যদি তুমি সে পথ থেকে ফিরে গিয়ে সেইসব বিধিবিধান ও আদেশ অগ্রাহ্য করো, যেগুলি আমি তোমাকে দিয়েছিলাম এবং অন্যান্য দেবতাদের সেবা ও আরাধনা করতে থাকো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি তোমরা [আমা হইতে] ফির ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ কর, আর গিয়া অন্য দেবগণের সেবা কর ও তাহাদের কাছে প্রণিপাত কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি তোমরা [আমা হইতে] ফির ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ কর, আর গিয়া অন্য দেবগণের সেবা কর ও তাহাদের কাছে প্রণিপাত কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু তোমরা যদি আমার পথ থেকে সরে যাও এবং যে সব নিয়ম ও আদেশ আমি তোমাদের দিয়েছি তা ত্যাগ কর আর দেব-দেবতাদের সেবা ও পূজা কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু তোমরা যদি আমার পথ থেকে সরে যাও এবং যে সব নিয়ম ও হুকুম আমি তোমাদের দিয়েছি তা ত্যাগ কর আর দেব-দেবীদের সেবা ও পূজা কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমি ও তোমার বংশধরেরা যদি আমার অনুগামী না হও, আমার বিধান ও অনুশাসন অমান্য করে অন্যান্য দেবতার পূজা কর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তুমি যদি আমার বিধি নির্দেশ যা আমি তোমাকে দিয়েছিলাম, অমান্য কর এবং অন্যান্য মূর্ত্তিসমূহের পূজো কর ও তাদের সেবা করতে শুরু করো,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা আমার থেকে ফেরো ও তোমাদের সামনে স্থাপিত আমার বিধি ও আদেশগুলি পরিত্যাগ কর, আর গিয়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের প্রণাম কর,