2 Chronicles 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি ইসরাইলদেরকে আমার যে দেশ দিয়েছি, তা থেকে তাদেরকে সমূলে উৎপাটন করবো এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করলাম, এটি আমার দৃষ্টিপথ থেকে দূর করবো এবং সমস্ত জাতির মধ্যে এটিকে প্রবাদের ও উপহাসের পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে ইস্রায়েলকে আমি আমার সেই দেশ থেকে উৎখাত করে ছাড়ব, যেটি আমি তাদের দিয়েছিলাম, এবং এই মন্দিরটিকেও অগ্রাহ্য করব, আমার নামে যেটি আমি পবিত্রতায় পৃথক করে দিয়েছি। আমি এটিকে অন্যান্য সব জাতির কাছে নিন্দার ও বিদ্রুপের এক বস্তু করে তুলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমি ইস্রায়েলীয়দিগকে আমার যে দেশ দিয়াছি, তাহা হইতে তাহাদিগকে সমূলে উৎপাটন করিব, এবং আপন নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম, ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব, এবং সমস্ত জাতির মধ্যে ইহা প্রবাদের ও উপহাসের আস্পদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি ইস্রায়েলীয়দিগকে আমার যে দেশ দিয়াছি, তাহা হইতে তাহাদিগকে সমূলে উৎপাটন করিব, এবং আপন নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম, ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব, এবং সমস্ত জাতির মধ্যে ইহা প্রবাদের ও উপহাসের আসপদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আমি আমার যে দেশ তোমাদের দিয়েছি তা থেকে তোমাদের শিকড় সুদ্ধ উপ্‌ড়ে ফেলব আর আমার উদ্দেশ্যে যে উপাসনা-ঘরটি আলাদা করেছি তা আমার চোখের সামনে থেকে দূর করে দেব। তখন সমস্ত জাতির কাছে আমি সেই ঘরটিকে টিট্‌কারির ও তামাশার পাত্র করে তুলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আমি আমার যে দেশ তোমাদের দিয়েছি তা থেকে তোমাদের শিকড়সুদ্ধ উপ্‌ড়ে ফেলব আর আমার উদ্দেশ্যে যে এবাদত-খানাটি পবিত্র করেছি তা আমার চোখের সামনে থেকে দূর করে দেব। তখন সমস্ত জাতির কাছে আমি সেই ঘরটিকে টিট্‌কারির ও তামাশার পাত্র করে তুলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমার দেওয়া এই দেশ থেকে তোমাদের আমি উচ্ছেদ করব এবং আমার উপাসনার জন্য যে মন্দির আমি পবিত্র করেছি, সেই মন্দিরও আমি পরিত্যাগ করব। সর্বজাতির কাছে এই মন্দির হবে ঘৃণ্য ও উপহাসের বস্তু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমি আমার যে ভূখণ্ড তাদের দিয়েছিলাম সেখান থেকে ইস্রায়েলের লোকদের বিতাড়িত করব; এবং আমার নামে বানানো এই পবিত্র মন্দির ত্যাগ করব এবং এর এমন দশা করবো যে সমস্ত জাতিসমূহের মধ্যে সেটা একটা উপহাসের পাত্র হয়ে দাঁড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি ইস্রায়েলীয়দেরকে আমার যে দেশ দিয়েছি, সেখান থেকে তাদেরকে বংশ সমেত উচ্ছেদ করব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করলাম, এটা আমার চোখের সামনে থেকে দূর করব এবং সমস্ত জাতির মধ্যে তা প্রবাদের ও উপহাসের পাত্র করব৷