2 Chronicles 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে গমন করবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, এই দেশের ও এই গৃহের প্রতি মাবুদ এমন কেন করেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই মন্দিরটি ভাঙা ইটপাথরের এক স্তূপে পরিণত হবে। যারা যারা তখন এখান দিয়ে যাবে, তারা সবাই মর্মাহত হয়ে বলবে, ‘সদাপ্রভু কেন এই দেশের ও এই মন্দিরটির প্রতি এমনটি করলেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই গৃহ উচ্চ হইলেও যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে চমকিয়া উঠিবে ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই গৃহ উচ্চ হইলেও যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে চমকিয়া উঠিবে ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই উপাসনা-ঘরটি এখন এত মহান হলেও তখন যারা তার পাশ দিয়ে যাবে তারা আঁত্কে উঠে জিজ্ঞাসা করবে, ‘কেন সদাপ্রভু এই দেশ ও এই উপাসনা-ঘরটির প্রতি এই রকম করলেন?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দস এখন এত মহান হলেও তখন যারা তার পাশ দিয়ে যাবে তারা আঁত্কে উঠে জিজ্ঞাসা করবে, ‘কেন মাবুদ এই দেশ ও বায়তুল-মোকাদ্দসের প্রতি এই রকম করলেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মন্দির আজ সম্মান ও ভক্তির কেন্দ্র। কিন্তু তখন পথচারীরা এর কাছ দিয়ে যাবার সময় বিস্ময়ে স্তম্ভিত হবে। তারা জিজ্ঞাসা করবে, “প্রভু পরমেশ্বর এই দেশ ও এই মন্দিরের দশা এমন করলেন কেন?’’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন এই গৃহটি মহিমান্বিত| কিন্তু যখন এসব ঘটবে, যারাই এর পাশ দিয়ে হেঁটে যাবে, আশ্চর্য্য হয়ে বলবে, ‘প্রভু কেন এই দেশ ও মন্দিরের প্রতি এই আচরণ করলেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে যাবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, ‘এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু কেন এরকম করেছেন?’