2 Chronicles 7:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আগুন নামলো এবং মাবুদের মহিমা গৃহের উপরে বিরাজমান হল, তখন বনি-ইসরাইল সকলে তা দেখতে পেল, আর তারা নত হয়ে পাথরে-বাঁধানো ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করলো এবং মাবুদের প্রশংসা-গজল করে বললো তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা সবাই যখন আগুন নেমে আসতে দেখেছিল ও মন্দিরের উপর সদাপ্রভুর প্রতাপও দেখতে পেয়েছিল, তখন তারা মাটিতে উবুড় হয়ে পড়ে শান-বাঁধানো চাতালে নতজানু হল, এবং তারা এই বলে সদাপ্রভুর আরাধনা করল ও তাঁকে ধন্যবাদ জানিয়েছিল, “তিনি মঙ্গলময়; তাঁর প্রেম অনন্তকালস্থায়ী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন অগ্নি নামিল, এবং সদাপ্রভুর প্রতাপ গৃহের উপরে [বিরাজমান] হইল, তখন ইস্রায়েল-সন্তানগণ সকলে তাহা দেখিতে পাইল, আর তাহারা নত হইয়া প্রস্তর বাঁধা ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল, এবং সদাপ্রভুর স্তব করিয়া কহিল, তিনি মঙ্গলময়, হাঁ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন অগ্নি নামিল, এবং সদাপ্রভুর প্রতাপ গৃহের উপরে [বিরাজমান] হইল, তখন ইস্রায়েল-সন্তানগণ সকলে তাহা দেখিতে পাইল, আর তাহারা নত হইয়া প্রস্তর-বাঁধানো ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল, এবং সদাপ্রভুর স্তব করিয়া কহিল, তিনি মঙ্গলময়, হাঁ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগুন নেমে আসতে দেখে ও উপাসনা-ঘরের উপরে সদাপ্রভুর মহিমা দেখতে পেয়ে সমস্ত ইস্রায়েলীয়েরা পাথরে বাঁধানো উঠানে উবুড় হয়ে পড়ে সদাপ্রভুকে তাদের অন্তরের ভক্তি জানাল ও এই বলে তাঁর প্রশংসা করল, “তিনি মংগলময়; তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগুন নেমে আসতে দেখে ও বায়তুল-মোকাদ্দসের উপরে মাবুদের মহিমা দেখতে পেয়ে সমস্ত বনি-ইসরাইল পাথরে বাঁধানো উঠানে উবুড় হয়ে পড়ে মাবুদকে সেজদা করল ও এই বলে তাঁর প্রশংসা করল, “তিনি মেহেরবান; তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী প্রজারা যখন মন্দির থেকে আগুন নেমে আসতে দেখল এবং অত্যুজ্জ্বল আলোয় মন্দির পূর্ণ হয়ে যেতে দেখল তখল সকলে মাটিতে উবুড় হয়ে পড়ে ঈশ্বরের আরাধনা করল এবং তাঁর মহত্ত্ব ও শাশ্বত প্রেমের জন্য তাঁর মহিমা কীর্তন করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ইস্রায়েলীয়রা যারা এই অগ্নিশিখা ও প্রভুর মহিমার উপস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করল তারা তাদের মাথা আভূমি নত করল, তারা প্রভুর উপাসনা করল এবং গাইল, “আমাদের প্রভু মহান; তাঁর করুণা সদা প্রবহমান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আগুন নামল এবং সদাপ্রভুর মহিমা গৃহের উপরে বিরাজ করল, তখন ইস্রায়েলের সন্তানরা সবাই তা দেখতে পেল, আর তারা নত হয়ে পাথর বাঁধা মাটিতে উপুড় হয়ে প্রণাম করল এবং সদাপ্রভুর স্তব করে বলল, “তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী৷”