2 Chronicles 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সেই সময়ে সোলায়মান ও তাঁর সঙ্গে সমস্ত ইসরাইল, হমাতের প্রবেশ-স্থান থেকে মিসরের স্রোত পর্যন্ত (দেশবাসী) অতি মহাসমাজ, সাত দিন উৎসব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শলোমন সেই সময় সাত দিন ধরে উৎসব পালন করলেন, এবং ইস্রায়েলে সবাই, অর্থাৎ লেবো-হমাৎ থেকে মিশরের মরা নদী পর্যন্ত বিস্তৃত এলাকার লোকেরা—বিশাল এক জনসমাজ—তাঁর সাথে মিলে উৎসব পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-স্থান অবধি মিসরের স্রোত পর্য্যন্ত [দেশবাসী] অতি মহাসমাজ, সাত দিন উৎসব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-স্থান অবধি মিসরের স্রোত পর্যন্ত [দেশবাসী] অতি মহাসমাজ, সাত দিন উৎসব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় শলোমন ও তাঁর সংগে সমস্ত ইস্রায়েলীয়েরা, অর্থাৎ হমাৎ এলাকা থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে আসা লোকদের একটা বিরাট দল সাত দিন ধরে বেদী উৎসর্গের অনুষ্ঠানের উৎসব পালন করল। অষ্টম দিনে তারা একটা সভা ডাকল এবং আরও সাত দিন উৎসব পালন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় সোলায়মান ও তাঁর সংগে সমস্ত বনি-ইসরাইল, অর্র্থাৎ হামা এলাকা থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে আসা লোকদের একটা বিরাট দল সাত দিন ধরে কোরবানগাহ্‌ উৎসর্গের অনুষ্ঠানের উৎসব পালন করল। অষ্টম দিনে তারা একটা মাহ্‌ফিল ডাকল এবং আরও সাত দিন ঈদ পালন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হমাত গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এসে এই পর্বে যোগ দিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন ও ইস্রায়েলের লোকরা টানা সাত দিন ধরে খাওয়া-দাওয়া ও উৎসব করলেন| শলোমনের সঙ্গে অনেকে ছিলেন| এঁরা সকলে হমাতের প্রবেশদ্বার থেকে শুরু করে মিশরের ঝর্ণা পর্যন্ত বিস্তৃত সুবিস্তীর্ণ অঞ্চলে বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সেই দিনের শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-জায়গা থেকে মিশরের স্রোত পর্যন্ত একটি বিরাট জনতা, সাত দিন উত্সব করলেন৷