2 Chronicles 7:9 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা অষ্টম দিনে উৎসব-সভা করলেন, ফলত তাঁরা সাত দিন কোরবানগাহ্র প্রতিষ্ঠা ও সাত দিন উৎসব পালন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অষ্টম দিনে তারা এক সভার আয়োজন করল, কারণ সাত দিন ধরে তারা যজ্ঞবেদির উৎসর্গীকরণ উদ্যাপন করল এবং আরও সাত দিন তারা উৎসব পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা অষ্টম দিনে উৎসব-সভা করিলেন, ফলতঃ তাঁহারা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উৎসব পালন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা অষ্টম দিনে উৎসব-সভা করিলেন, ফলতঃ তাঁহারা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উৎসব পালন করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদী উৎসর্গের জন্য সাতদিন ও এই পর্বের জন্য আরও সাতদিন তারা এখানে কাটিয়েছিল। শেষদিনে ছিল তাদের সমাপ্তি পর্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাতদিন উৎসব পালনের পরে অষ্টম দিনের দিন একটা বড় পবিত্র সভার আয়োজন করা হল| এরপর শুধুমাত্র প্রভুর উপাসনার জন্য বেদীটিকে পবিত্র করে তাঁরা আরো সাতদিন ধরে খাওয়াদাওয়া ও আনন্দ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা অষ্টম দিনের উত্সব-সভা করলেন, তার ফলে তাঁরা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উত্সব পালন করলেন৷