2 Chronicles 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের এবাদতখানা ও নিজের রাজপ্রাসাদ, এই দু’টি গৃহ নির্মাণ করতে সোলায়মানের বিশ বছর লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দির ও শলোমনের নিজের প্রাসাদটি নির্মাণ করতে তাঁর যে কুড়ি বছর লাগল, সেই সময়কাল শেষ হয়ে যাওয়ার পর
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর মন্দির ও আপনার বাটী, এই দুই গৃহ নির্ম্মাণ করিতে শলোমনের বিংশতি বৎসর লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর মন্দির ও আপনার বাটী, এই দুই গৃহ নির্মাণ করিতে শলোমনের বিংশতি বৎসর লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘর ও তাঁর নিজের বাড়ী তৈরী করতে শলোমনের বিশ বছর লেগেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘর ও তাঁর নিজের বাড়ী তৈরী করতে সোলায়মানের বিশ বছর লেগেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করতে শলোমননের বিশ বছর সময় লেগেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দির ও নিজের রাজপ্রাসাদ বানাতে শলোমনের 20 বছর সময় লেগেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর মন্দির ও তাঁর নিজের বাড়ি তৈরী করতে শলোমনের কুড়ি বছর লাগল।