2 Chronicles 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের মধ্যে বাদশাহ্‌ সোলায়মানের নিযুক্ত দুই শত পঞ্চাশ জন প্রধান নেতা লোকদের উপরে কর্তৃত্ব করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তারা রাজা শলোমনের প্রধান কর্মকর্তা—এমন 250 জন কর্মকর্তা হল, যারা লোকদের তত্ত্বাবধান করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের মধ্যে শলোমন রাজার নিযুক্ত দুই শত পঞ্চাশ জন প্রধান অধ্যক্ষ প্রজাদের উপরে কর্ত্তৃত্ব করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের মধ্যে শলোমন রাজার নিযুক্ত দুই শত পঞ্চাশ জন প্রধান অধ্যক্ষ প্রজাদের উপরে কর্তৃত্ব করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া রাজা শলোমনের দু’শো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল যারা দাসদের কাজের তদারক করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া বাদশাহ্‌ সোলায়মানের দু’শো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল যারা গোলামদের কাজের তদারক করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের গৃহ নির্মাণ প্রকল্পের সমস্ত কাজকর্ম তদারকের জন্য দুশো পঞ্চাশ জন কর্মাধ্যক্ষ ছিল। এই বেগার মজুরেরা এদের অধীনে কাজ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ কেউ ছিলেন শলোমনের গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিক অথবা নেতা| 250 জন নেতা এই সমস্ত লোকদের তত্ত্বাবধান করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের মধ্যে শলোমন রাজার নিযুক্ত দুশো পঞ্চাশ জন প্রধান শাসনকর্ত্তা প্রজাদের উপরে কর্তৃত্ব করত।